POESY : আলোকস্পর্শে জাগো
আলোকস্পর্শে জাগো
●●●●●●●●●●●●●●●
হে বঙ্গহিন্দু,
ভুলিও না কভু তব
অতীত ইতিহাস |
সত্যেরে গোপন করি,
মিথ্যার কবলে পড়ি,
ঘটে যদি বিস্মরণ তব
অতীত যন্ত্রণা,
রটে যদি স্মৃতিপটে
বিস্মরণ লাগি
কল্পিত কাহিনী সব
আবৃত করে যা
তব কুলবধুর লাঞ্ছনা
বিধর্মীর হাতে,
তব শোণিতস্রোতে স্নাত
রঞ্জিত ইতিহাস
কল্পনাবিলাসে ওই
বিপ্লবের নামে,
জেনো বন্ধু তবে
তুমি বিলুপ্তির পথে
পূর্ণ অগ্রসর |
জাগো, বন্ধু, জাগো !
জাগো যদি বাঁচতে চাও,
সত্যেরে লও বরি |
অনৃতভাষণ ছাড়ি
রুধিররঞ্জিত তব
সত্য ইতিহাস
কর' অধ্যয়ন |
জানো কোন্ কালসর্পযোগে
তব পিতৃমাতৃকুল
বিনষ্ট হয়
বিধর্মীর পাপস্পর্শভোগে |
কত গণহনন,
কত হীনহানি,
কত নির্যাতন
সয়েছিল তারা
যাদের উত্তরসূরী তুমি |
তবু আছো সুখনিদ্রায়,
কল্পনাবিলাসী,
কলাবিলাসিনী,
মোহনিদ্রা যেন কাটে না !
এখনও সময় আছে,
অদ্য জাগো, ভদ্রে,
স্বীয়সংস্কার স্বহস্তে কর',
আবৃতচক্ষু খোলো |
দেখো দুয়ারে দানব আজও
দেবতারে
ধ্বংস করিবারে
উদ্যতখর্গ |
জাগো, বন্ধু, জাগো !
সত্য ইতিহাস জানো |
শত্রুরে বন্ধু ভাবি
বন্ধুর কোরো না পথ,
তব জীবনের রথ
যাবে থামি |
ওঠো ! জাগো !
কর' পাঠ অতীতের কথা |
লহ শিক্ষা তাহে
বাঁচিবার তরে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment