মহামানবকে শ্রদ্ধা করুন, অশ্রদ্ধা নয়
মহামানবকে শ্রদ্ধা করুন, অশ্রদ্ধা নয়
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
মহামানবদের গালাগাল দিয়ে মানুষ নিজেকে ছোট করেন কেন ? ইদানিং দেখছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অযথা গালিগালাজ করা হচ্ছে | এত বড় একজন মানুষকে কি এভাবে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হচ্ছেন না ? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ন্যায় বিরাট ব্যক্তিত্বকে জওয়াহরলাল নেহরু পর্যন্ত সমীহ করে চলতেন আর আপনারা কিনা তাঁকে আকথা কুকথা বলেন ? এই কি আপনাদের সংস্কৃতি ? মহামানবকে শ্রদ্ধা করতে শিখুন, তাঁর নামে কুৎসা রটাতে নয় | ও তো সকল হীন ব্যক্তিই পারেন | আপনারা তো তা নন | তাহলে এহেন আচরণ কেন ? যাঁরা আমাদের দেশগঠন করেছেন, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ রব | তাঁদের চরণে আমরা প্রণত হব | তাঁদের প্রাতঃস্মরণে দেশসেবায় অনুপ্রাণিত হব | তাঁদের গালমন্দ করে নিজেরা অধঃপাতে কেন যাব ? বুদ্ধিহীন বলে নিজেদের পরিচয় দেন, অথচ এহেন নির্বুদ্ধিতার নিদর্শন দেন প্রতিনিয়ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ন্যায় দেশমাতৃকার মহান সন্তানকে অশ্রদ্ধা করে | করবেন না এখন থেকে | এতে কোনো গরিমা নেই |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment