Sunday, 26 July 2026

POESY : পাইনে তারে

পাইনে তারে 

●●●●●●●●●


সময় মত পাইনে তারে,

রয় সে গৃহের কোন বাহারে ?

সূর্য যখন অস্ত যাবে,

কেউ না মোরে কাছে পাবে,

ডাকবে তখন কোন পাহাড়ে ?


ধ্বনির পরে আসবে ধ্বনি, 

সময় যখন প্রহর গণি,

লবে মোরে আপন ক্রোড়ে,

আর কি পাবে বাহুডোরে,

ঢলবে যবে দিনমণি ?


এখন প্রহর অনেক আছে |

রও তো খানিক কাছে কাছে |

ক্ষণকালের নিবিড় পরশ

জাগায় প্রাণে সে কোন হরষ,

বিরহ যার ছোটে পাছে ?


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment