বামবাবাজীর মনের কথা
বামবাবাজীর মনের কথা
●●●●●●●●●●●●●●●●●
"যেদিন হিঁদুর অপমান ঘটে,
প্রাণ নেচে ওঠে কী যে সুখে !
সেদিন লেনিন জাগে, স্টালিন জাগে,
মাও সে তুং জাগে বুকে ||"
তাই ত' ওরা গাল পারে সব
শ্যামা মায়ের ছেলে,
তাঁর ১২৫ হলেও বা কি,
কুৎসা দেবে মেলে ||
ওদের স্বদেশপ্রীতি নেই কো মোটে,
ওরা বিশ্বমানব সব |
আর যেই না হাতে পায় ক্ষমতা,
হয় দৈত্যদানব সব ||
ওরা বিধর্মীকে তোষণ ক'রে
স্বধর্মীকে মারে |
তাদের প্রহার, আহা, মধুর কী বা !
সেই ঘায়েতে দেশ ছাড়ে ||
যেমন '৪৭এ মারের চোটে
পশ্চিমে পগারপার,
আর এদিকপানে এসেই করে
হিঁদুর নামে বদ প্রচার ||
ওদের দেশ নেই কো, নেই কো শিকড়,
ওরা সব মারকস মুনির চেলা |
ওরা বণিককুলকে ঘৃণা করে,
ওদের লেনিন লেনিন খেলা ||
বিপ্লবের ওই বুলি বলে
গোলায় লোকের মাথা,
আর হিঁদুর নামে গাল পেরে গায়
ভিয়েৎনামের গাথা ||
শ্যামাপ্রসাদ ওদের চোখে
বৃটিশজাতির দালাল |
আর সুভাষচন্দ্র হিটলারের দোসর,
তোজোর পোষ্যরূপে বহাল ||
আর কি তবে বলব ভায়া ?
বামাবলির এমনি মায়া,
দ্বিপ্রহরে অমানিশার ছায়া
দেখে দুষ্ট মন ||
এরা হিঁদুর ভাল চায় না কভু,
জড়বাদকে মানে প্রভু,
অলীক স্বপ্ন দেখে তবু
অসাম্যনিধন ||
এরা মা মানে না, মাওকে মানে,
বিবেক ভুলে লেনিন জানে |
এদের হো চি মিন অধিক টানে,
শ্যামা সুভাষ নন ||
এরা বামানন্দ দোষগ্রাহী,
দেশদ্রোহীই রন ||
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment