কলের মিস্ত্রি
কলের মিস্ত্রি
●●●●●●●●●
কল করেছিলাম,
হাঁক পেরেছিলাম,
ডাক ছেড়েছিলাম |
ঢাক পেটাইনি,
টাক বাজাইনি,
বোম ফাটাইনি,
ঘুম কাটাইনি |
চা জুড়োলো তাই
জিরে বাটাইনি |
লুকিয়ে লুকিয়ে
মালপোয়া সাঁটাইনি |
ফোন তোলোনি দেখে
বেশি ঘাঁটাইনি,
ওপান মারাইনি |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment