Tuesday, 7 July 2026

ভাববার বিষয় ... ৩

ভাববার বিষয় ... ৩

●●●●●●●●●●●●●


নিজের জ্ঞান যত কম জাহির করা যায় ততই ভাল | বিনয় যখন স্বাভাবিক, জ্ঞান তখন পোক্ত | রবীন্দ্রনাথ বলেছেন, "বিনয় একটি অভাবাত্মক গুণ | উহাকে প্রকাশ করিলেই অহঙ্কারকে প্রকাশ করা হয় |" যখন দেখি সাক্ষাৎকার যিনি নিচ্ছেন তিনি নিজের বিদ্যা প্রকাশেই মগ্ন ও প্রতিটি প্রশ্ন অতিশয় অলঙ্কৃত করে, প্রলম্বিত করে পেশ করছেন তাঁকে যাঁর সাক্ষাৎকার নিচ্ছেন, তখন বিরক্তি উৎপাদন হয়, শ্রদ্ধা বা অনুরাগ নয় | প্রশ্ন হবে সরাসরি সংক্ষিপ্ত যাতে সারগর্ভ উত্তরের যথেষ্ট অবকাশ থাকে | নইলে যে শেষে সময়ে কুলোয় না |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment