Wednesday, 22 July 2026

বিপ্লবদা


বিপ্লবদা 

●●●●●●


কমিউনিজ়ম কি ফ্যাশিজ়মের থেকে কিছু কম ঘাতক ? লম্বা লম্বা জড়বাদী তত্ত্বের আড়ালে ব্যবহারে তো তা বর্বরতারই নামান্তর | দেশে দেশে গত শতাব্দিতে সংঘটিত কমিউনিস্ট বৈপ্লবিক রক্তপ্রবাহ তো তারই সাক্ষ্য বহন করছে | তাহলে কমিউনিস্টরা কোন্ মুখে হিন্দুত্বকে তথা হিন্দুত্ববাদীদের গালাগাল দেন ফ্যাশিস্ট বলে ? তাঁরা নিজেরা কি ? কমিউনিজ়ম আর ফ্যাশিজ়মের সহিংসতার মধ্যে 'আদর্শগত' বিভেদ ছাড়া আর কোনো প্রকার পার্থক্য আছে কি ? 


হিন্দুত্ব হিন্দুর সংরক্ষণের একমাত্র বলিষ্ঠ উপায় | তার বাঁচার পূর্ণ অধিকার আছে, আবশ্যকতা তো আছেই | 


কথায় কথায় বিপ্লবের বুলি আর স্লোগান 'জ্বালিয়ে দাও', 'পুড়িয়ে দাও' শুনে শুনেই তো ষাটের দশক বয়ে বড় হতে হয়েছে | বাধ্যতামূলক অসংস্কৃত শ্রুত শব্দ শিশুমনকে আন্দোলিত করেছে কিন্তু কপট আন্দোলনে শামিল করতে পারেনি কালক্রমে | সাথে সাথে ট্র্যাম পোড়ানো এক পয়সা ভাড়া বাড়ার জন্য---এও তো শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক, পরমতসহিষ্ণু, মানবতাবাদী বামাবতারদেরই কল্যাণকর্ম | তাহলে ? 


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment