Saturday, 27 June 2026

হিন্দুত্ববিরোধিতা যাঁদের মজ্জাগত




হিন্দুত্ববিরোধিতা যাঁদের মজ্জাগত

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


আর.এস.এস.এর প্রতি কিছু অতিশিক্ষিত অতিবোদ্ধার এক প্রকার জাতঃক্রোধবিশেষ আছে | এঁরা অনেকে থাকেন বিদেশে আর দুর্বাক্য বলেন দেশের এই মুখ্য জাতীয়তাবাদী সঙ্ঘের বিরুদ্ধে | এঁদের হিন্দুত্ববিরোধিতা মজ্জাগত, স্বদেশপ্রেম ন্যূনতম | এঁরা অথবা এঁদের পূর্বপুরুষ মুসলমানের তাড়নায় একদা পূর্ববঙ্গ হতে পালিয়ে এসেছিলেন আর পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন | তারপর বেমালুম সেসব জিহাদী অত্যাচারের কথা ভুলে অথবা ভোলার ভান করে বামাকান্ত বিশ্বমানব হয়ে উঠলেন, সাথে সাথে হিন্দুত্বের সর্বনাশা শত্রু | 


স্টকহোম সিন্ড্রোম বলে একটি মানসিক ব্যাধি আছে যার প্রকোপে মানুষ সর্বনাশা শত্রুর গুণগান করতে থাকে আর যারা তাকে বাঁচাতে চায়, তাদের বিরোধিতা করে | এটি নিপীড়িতের বিধ্বস্ত মানসিকতার আত্মসংরক্ষণে এক বিকৃত বিবর্তন | এটিই এইসব বিকৃতবুদ্ধিদের গ্রাস করেছে | এঁরা নিজের অতীত ভোলার অভিপ্রায়ে তাকে অস্বীকার করেন, বিকট যুক্তি দিয়ে দেশভাগের তথাকথিত আলোচনা করেন ও শত্রুর মোকাবিলা না করে তাদের সপক্ষে কথা বলে নিজের জাতির ভবিষ্যৎ সর্বনাশের পথ প্রশস্ত করেন | এঁরা নিজেদের মানবতাবাদী বলে দাবি করেন ও সেই স্বঘোষিত অধিকারে হিন্দুর আত্মরক্ষায় একমাত্র বলিষ্ঠ সঙ্ঘ আর.এস.এস.এর যথেচ্ছ নিন্দা ও গালিগালাজ করেন |


এঁরা ভুলে গেছেন (অথবা, ওই যে, ভোলার ভান করেন) গ্রেট ক্যালকাটা কিলিং, ভুলে গেছেন নোয়াখালি তথা সারা পূর্বঙ্গ জুড়ে হিন্দুনিধন | মার্ক্সবাদী সেজে নিজ জননীকে ভোলেন যাঁরা, হিন্দু হয়ে হিন্দুর সর্বনাশসাধনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে উদ্যত যাঁরা, তাঁদের আবার বিশ্ববোধ ! স্রেফ কাপুরুষের দল, সুবিধাবাদী, হৃদয়হীন বুদ্ধজীবি যাঁদের সম্বন্ধে স্বামীজী ধিক্কার জানিয়েছিলেন | এঁরা ঝালে ঝোলে অম্বলে যেখানেই থাকুন না কেন, হিন্দুত্বের বিরোধিতা করে হিন্দুর ভাবী সর্বনাশের পথ প্রশস্ত করছেন অবশ্য | কিন্তু এঁদের দিন এবার শেষ |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment