Wednesday, 24 June 2026

বামকে যদি চান ব্যাকফুটে

বামকে যদি চান ব্যাকফুটে

●●●●●●●●●●●●●●●●●●


বামের বিরুদ্ধে বাকযুদ্ধে অবতীর্ণ হতে হলে তথ্যজ্ঞান থাকা চাই | চাই বুদ্ধি যার দ্বারা ওদের কুযুক্তি খণ্ডন করা যায় | ওদের সুপরিকল্পিত আংশিক তথ্য পরিবেশন, সে তথ্যের বিকৃত ব্যাখ্যা---এসবের মোকাবিলা করতে হলে ক্ষুরধার বিচারবুদ্ধি চাই যা দীর্ঘ পঠনপাঠন ও বৌদ্ধিক অনুশীলনের দ্বারাই সম্ভব | তাই যাঁরা সত্য সত্যই হিন্দুত্ববাদী, তাঁরা লেখাপড়া করুন, AIএর মাধ্যমে নয় মাত্র | মূল গ্রন্থগুলি পড়ুন, ইতিহাস বহুদিক দিয়ে দেখুন, বুঝুন | তারপরই ওদের পরিপূর্ণ পরাস্ত করতে পারবেন | নিজজীবনে আত্মপ্রচার বন্ধ করুন, অর্থের দাসত্ব করবেন না, শীর্ষস্থানীয় নেতানেত্রীর স্তাবকতা বন্ধ করুন, আত্মসংযমে, আত্মমর্যাদায়, আত্মবিশ্বাসে, আত্মনির্ভরতায় অধিষ্ঠিত হ'ন | নেতানেত্রীর চেয়ে দেশ বড় | দেশেরই জন্য বাঁচা, দেশেরই জন্য মরা, নেতানেত্রীর জন্য নয়, রিপুতাড়িত নিজ ক্ষুদ্র স্বার্থ চরিতার্থের জন্যও নয় | তাই গভীর অধ্যয়নে মন দিন, তোষামোদ করে পদলাভের দিকে নয় | যদি প্রতিপক্ষকে পরাস্ত করতে চান ত' তাঁদের প্রেরণাদায়ী পুস্তকগুলি পড়ুন, যথা, কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল, কুরান, হদিসা, সিরা ও বাইবেল | এ ছাড়া ভারতের ইতিহাস, বিশ্বে বিপ্লবের ইতিহাস, হিন্দুত্বের ইতিহাস, সীতারাম গোয়েল, রাম স্বরূপ, কে. এস. লাল., যদুনাথ সরকারাদি অবশ্য পঠনীয় |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment