Thursday, 4 June 2026

পৌরুষপ্রাপ্ত হোক প্রচার হিন্দুর জাগরণকল্পে







পৌরুষপ্রাপ্ত হোক প্রচার হিন্দুর জাগরণকল্পে 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


ঠাকুর-স্বামীজীর বাণী অমন স্তিমিতভাবে প্রচার করলে চলবে না | তাঁদের বলিশষ্ঠভাবে মহাবিক্রমে প্রচার করা চাই | প্রচারে চাই প্রচণ্ড পৌরুষ | এতটুকু মেয়েলিভাব যেন পুরুষপ্রচারকে দেখা না দেয় | হাতপা ও সামগ্রিক অঙ্গসঞ্চালন, কন্ঠস্বর, বাচনভঙ্গি ও বক্তৃতার বিষয়বস্তু যেন ব্রহ্মতেজ ও ক্ষাত্রবীর্যে প্রদীপ্ত হয় | ভাষা ও ভাব উভয়ই যেন বজ্রনিনাদসম কম্পিত হয় প্রচারকের জিহ্বা হতে, শক্তি বিচ্ছুরিত হয় সমস্ত শরীর হতে | মহাতেজের অগ্নিস্ফূরণ, অসমসাহসিকতা ও অকপট সত্যভাষণে দিক দিক প্রকম্পিত হোক | তবে হবে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলন যথাযথভাবে | এ সঙ্গীত ও নৃত্যের কর্ম নয়, নয় 'বসে আঁকো' প্রতিযোগিতার, পদ্যপাঠেরও প্রকল্প নয় এ প্রচারকর্ম | ধৃতবীর্য সন্ন্যাসীর বিবেকানন্দসম তেজে প্রচার চাই যেমন করেছিলেন যতিরাজ  কলোম্বো থেকে আলমোরা জুড়ে ১৮৯৭এর স্বর্ণসনে | হোক তবে সেই বাকব্রহ্মযজ্ঞ | তবেই জাগবে হিন্দু | ওসব সর্বধর্মসমন্বয়ের অলীক কল্পনা ও অসম্ভব প্রয়াস ছেড়ে লেগে পড়ুক সনাতন ধর্মের প্রকৃষ্ট প্রচারে শত শত সাধু দেশের সর্বত্র | স্বামীজীর অনুগামীরা পৌরুষপ্রাপ্ত হোন ! 🕉 হিন্দু !


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment