২০৪৭এ
২০৪৭এ
●●●●●●
বিকশিত ভারত যদি মাত্র বানিজ্যবর্ধিত অপসংস্কৃত দেশ হয়ে ওঠে ত' তা বিকশের পরিবর্তে বিষয়বিকারগ্রস্ততার নামান্তর হবে যা মোটেই অভিপ্রেত নয় |
বেশ কিছু বছর ধরে সংস্কৃতির ঘোর অবনমন ঘটে চলেছে যার নিম্নগামীতা ক্রমশই বেড়ে চলেছে | এর গতিরোধ না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার |
নির্লজ্জ লোভের দ্বারা প্রণোদিত হয়ে বাণিজ্যের যে বিকাশ তা দেশের সমূহ ক্ষতি করে চলেছে অহরহ | এভাবে চললে ২০৪৭এ বিকশিত ভারতের যে রূপ আমরা দেখব তা হবে ধনতন্ত্রের নগ্ন নৃত্যমাত্র যার বলি হবে মানবিকতা, সংস্কৃতি, সভ্যতা, সব |
সর্বাঙ্গ সুন্দর সমাজ গড়তে চতুর্বর্ণেরই সমভাবে বিকাশ চাই | তা হচ্ছে কোথায় ? শুধু বৈশ্য বিত্তবাসনা পরিলক্ষিত হচ্ছে আর বলি হচ্ছে তার যূপকাষ্ঠে ঊর্ধ্বতর মানবিক বৃত্তি, সকল মহত্ত্ব ও গুণগত উৎকর্ষ সর্বক্ষেত্রে | এর প্রতিকার চাই বইকি | কে করবে তা ? আপনি, আমি |
অবিদ্যামায়ার এই দানবযন্ত্রের প্রকোপ হতে এ যুগে সহজে নিস্তার নেই | তাই সর্বযুগের যে সনাতন নিয়ম, তাই মেনেই হোক নবজাগরণ বাংলার বুক থেকে, ব্যক্তিবিশেষের গুণগত উন্নয়নে ও তাঁদের অভিনব সৃজনদানে |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment