POESY : মশক সংবাদ
মশক সংবাদ
●●●●●●●●●
অরি-আয়তন ক্রোধে রহে না খেয়াল |
মহাবেগে দিই দেগে কামানের গোলা
মারিতে হাতির নাতি অতি ক্ষুদ্রকায়,
দংশিছে যে মশক অকারণপ্রায় |
আমার এ কী হ'ল দশা !
হায়রে ক্ষুদ্রকায় বিদীর্ণ মশা !
তোমা লাগি তোপ দাগি মোর এই হেন দশা ?
বিদ্রোহ দমনে গোরা করিল যে ভুল,
মুই কিনা করিলাম ভুল সমতুল ?
মারিতে গেলাম মশা,
নাহি কোনো অঙ্ক কষা,
সিধে দেগে দিনু কিনা গোলক বিপুল ?
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment