Wednesday, 17 June 2026

নাগরিকের নজরে ... ১


নাগরিকের নজরে ... ১

●●●●●●●●●●●●●●●●


দেশপ্রেম কি এত সহজ যে স্তাবক টেলেভিসন চ্যানেলের সঞ্চালক-সঞ্চালিকা তা নির্ধারণ করবেন ও রাষ্ট্রশক্তির নেকনজরে থাকার অভিপ্রায়ে সে বিষয়ে কপট প্রচার করবেন ? বাকচাতুরী ত' দেশপ্রেম নয় | তার জন্য চাই দেশের জন্য ত্যাগ ও সেবা যা দু'কথা ক্যামেরার সামনে বলে দিলেই হয় না | হাতে ঝাঁটা নিয়ে ক্যামেরার সামনে রাস্কা ঝাঁট দিলেও হয় না | জনতা এত মূর্খ নয় যে এ সব চালাকির মূল উদ্দেশ্য বুঝবেন না | তাঁরা দেখকে চান মন্ত্রীদের মধ্যে জ্বলন্ত চরিত্র যার শোচনীয় অভাব পরিলক্ষিত হচ্ছে নিত্য এই সব প্রকল্পের পরিকল্পিত লঘু চলচ্চিত্রায়ণে | মানুষ এর অন্তঃসারশূণ্যতা বোঝেন, ও বোঝেন বলেই সরকারের এ সব লঘুচিত্ততা হতে বিরত থাকা উচিত | আশা করি এ সকল বক্তব্য সঠিকভাবে নেবেন পাঠক | উদ্দেশ্য জনজাগরণকল্পে নাগরিকের গণতান্ত্রিক দায়িত্ব পালন, সরকারের নিরর্থক নেতিবাচক বিরুদ্ধাচরণ করা নয় | 


বন্দে মাতরম ! 🕉 হিন্দু !


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment