নাগরিকের নজরে ... ৪
নাগরিকের নজরে ... ৪
●●●●●●●●●●●●●●●●
নেতানেত্রীদের নিয়ে অতিশয় মাতামাতি স্বীয় দাসত্বের পরিচায়ক, যথার্থ দেশপ্রেমের চিহ্ন নয় | আর যে সকল নেতানেত্রী এই মাতামাতিতে উৎসাহবর্ধন করেন, তাঁরাও স্বার্থান্বেষী, যথার্থ দেশপ্রেমিক নন | সবচেয়ে দোষযুক্ত হলেন সেই সকল শীর্ষস্থানীয় নেতানেত্রী যাঁরা বিশালকায় স্বীয় প্রতিকৃতি পথেঘাটে, বক্তৃতা তথা আলোচনা মঞ্চে প্রদর্শিত হতে দেন অথবা তার ব্যবস্থা করান ও বক্তৃতায় আমিত্বের গাথা গান | এঁদের স্মরণের জন্য, সম্ভব হলে চৈতন্য সম্পাদনের জন্য, শ্রীরামকৃষ্ণের এই বাণীটি উপস্থাপন করছি | ঠাকুর বলতেন, "আমি ও আমার, এটি অজ্ঞান |"
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment