Tuesday, 5 May 2026

হিন্দু জাগরণ, সমস্যা ও সমাধান ... ১


হিন্দু জাগরণ, সমস্যা ও সমাধান ... ১

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


জন সঙ্ঘের উত্তরসূরী ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিপুলভোটে জয়ী হয়ে ক্ষমতায় এলেন | একদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মরণপন করে দেশভাগের সময় এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন বাঙালী হিন্দুর সুরক্ষিত আবাসভূমি করার প্রয়াসে | তিনি সফল হয়েছিলেন | পরে মর্মান্তিক মৃত্যুর শিকার হন কাশ্মীরে ভারতের অখণ্ডতার সংগ্রাম লড়তে গিয়ে | এ মৃত্যু স্বাভাবিক ছিল না কিন্তু নেহেরুর সরকার যথাযথ তদন্ত করেন নি | করলে যা বেরোতো তা তাঁদের পক্ষে সম্ভবত বিপজ্জনক হ'ত | 


যাঁরা মুসলমানের তাড়া খেয়ে পূর্ব পাকিস্তান হতে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে চলে এলেন, তাঁরাই হয়ে উঠলেন হিন্দুত্বের পরম বিরোধী কমিউনিস্ট | এঁরা ক্ষমতায় থাকতে সমানে হিন্দু প্রতিষ্ঠানগুলোর সর্বনাশসাধনে মেতেছিলেন যার ফলে রামকৃষ্ণ মিশন সংখ্যালঘুত্ব প্রাপ্তির জন্য আদালতের দ্বারস্থ হন | সেও এক দুর্ভাগ্যজনক ঐতিহাসিক ভুল যা ভারতের সর্বোচ্চ আদালত ১৯৯৫ সনে না-মঞ্জুর করে মিশনকে আদর্শগত চ্যূতি হ'তে রক্ষা করেন | যাই হ'ক, এক বিরাট সংখ্যক সনাতন আদর্শচ্যূত বাঙালী মার্ক্সবাদের মোহে আবিষ্ট হয়ে হিন্দুসংরক্ষণের ব্যাপারে উদাসীন তথা বৈরীভাবাপন্ন হয়ে গত আট দশক কালাতিপাত করেছেন | কালচক্রে এর বুঝি অবসান হ'তে চলেছে আজ হিন্দুত্বের এই বিপুল জয়লাভে | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment