বাংলা ব্যতিক্রমী প্রদেশ যেন মনে রাখেন আর. এস. এস.
বাংলা ব্যতিক্রমী প্রদেশ যেন মনে রাখেন আর. এস. এস.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
বাংলায় আর. এস. এস. এর প্রসার করতে গেলে বাংলার অতি উর্বর সংস্কৃতি সম্বন্ধে সম্যক জ্ঞাত হওয়া চাই | বাঙালী নেতারাই তা পারবে | ভিন্ন রাজ্যের নেতা কোনদিনও তা ধারণা করতে পারবে না | এইখানেই সমস্যা | ওসব 'গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোর', 'বঙ্কিম বাবুর' কাজ নয় | বাংলা জানা চাই ভালভাবে, আধবাংলা নয় | বাংলার সাহিত্যে ব্যূৎপত্তি থাকা চাই | আর বাঙালী বুদ্ধিমান, সংস্কৃতিবান, সংস্কৃতিবতী, স্বাধীনতাপ্রিয় | এগুলো স্মরণে রাখা চাই | বঙ্গসংস্কৃতি বাঙালীর সর্বোচ্চ সম্পদ | তা না জেনে যদি পশ্চিম বঙ্গকে হিন্দি হৃদয়াবাসের ন্যায় ভাবা হয়, তাহলে বাঙালীর সহানুভূতি ও সহযোগীতা বেশি দিন পাওয়া যাবে না | বাঙালীর হৃদয়কেন্দ্রে রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামীজী, শরৎচন্দ্র, নেতাজী, সত্যজিৎ প্রভৃতি প্রভূত জ্ঞানীগুণীর আবাস | এখানে জায়গা করা সহজ নয় | তাই ডঃ শ্যামাপ্রসাদের চর্চা হোক | হোক স্বামী প্রণবানন্দের চর্চা পূর্বলিখিত মহাপুরুষদের সাথে | আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের পদাঙ্ক অনুসরণ করে আর. এস. এস. তার নিজস্ব স্বাতন্ত্র রক্ষা করে কাজ করুক | এতে তাদের প্রচারের, প্রসারের পথ সুগম হবে | 🕉 হিন্দু !
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment