Friday, 15 May 2026

সাংবিধানিক শিষ্টতার নির্মম উল্লঙ্ঘনের তিনটি দুষ্ট দৃষ্টান্ত

সাংবিধানিক শিষ্টতার নির্মম উল্লঙ্ঘনের তিনটি দুষ্ট দৃষ্টান্ত

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল জনতার রায়কে অস্বীকার করে কার্যতঃ সাংবিধানিক গণতন্ত্রের অবমাননা করেছেন | এটি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অভূতপূর্ব | বাংলার মহান ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী এই দৃষ্টান্তবিহীন অসাংবিধানিক আচরণ লজ্জাকর | এ সম্বন্ধে সমস্ত সচেতন বাঙালীর সর্বক্ষণ সরব হওয়া উচিত | যা শুরু হয়েছিল একদা লোকসভা নির্বাচনে মিথ্যা ডক্টরেট উপাধি নামের আগে লাগিয়ে নির্বাচনী প্রচার করা দিয়ে তা সম্ভবতঃ এই নির্লজ্জ জনমতকে অগ্রাহ্য করার মধ্য দিয়ে শেষ হ'ল | মাঝে লোকসভায় নিষিদ্ধ ক্ষেত্র ডি (D) এর মধ্যে হঠাৎ ঢুকে পড়ে স্পীকারের মুখে ইস্তফাপত্র ছুঁড়ে দেওয়ার লজ্জজনক ঘটনারও ইনিই কর্ত্রী | 


আরম্ভ, মধ্য ও অন্ত---এই তিনেরই অননুকরণীয় আচরণের নায়িকা যে বাংলার কী সর্বনাশ সাধন করেছেন তার বিস্তারিত অনুসন্ধান ও বিশ্লেষণ আবশ্যক | তারপর তা সুসংহতভাবে, সুচারুরূপে জনসাধারণের সমক্ষে পেষ করা কর্তব্য | জনতা জানুক কে কি সর্বনাশ করে গেলেন তাঁদের |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment