সামনে সমূহ বিপদ---সাবধান !
সামনে সমূহ বিপদ---সাবধান !
●●●●●●●●●●●●●●●●●●●●●
যতই হিন্দুত্ব নিয়ে লাফাও, যতই 'জয় শ্রীরাম'এর রোল তোলো, হিন্দুর সংখ্যা কমছে, মুসলমানের বাড়ছে | এর পরিণাম কি হতে পারে তা ইতিহাসের দিকে তাকালেই বোঝা যাবে | এ ব্যাপারে কি ব্যবস্থা হবে ? হই হই আর নাচ গান ?
আজ রামমন্দির, সোমনাথ মন্দির, কাল কাশী বিশ্বনাথ মন্দির, মথুরা মন্দির---এ সবই স্বাগত | কিন্তু এমন ত' অনেক মন্দির, মঠ, বিহার ছিল আফঘানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও কাশ্মীরে | কোথায় গেল সে সব ? সংখ্যালঘু হ'ল হিন্দু আর মুসলমান সব ধ্বংস করে দিল |
আজকের হিন্দু-সংখ্যাগুরু ভারত কাল যখন হিন্দু-সংখ্যালঘু ভারতে পরিণত হবে, তখন কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে না ?
২০২২ সনে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠার সময় দার-উল-উলুম দেওবন্দের মাদানীর বক্তব্য ত' এই ছিল যে ১০০ বছরের মধ্যে এই রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন ওঁরা |
লেবাননে খৃষ্টধর্মাবলম্বীরা মাত্র কয়েক দশক আগে সংখ্যাগরিষ্ঠ ছিল | যে মুহূর্তে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা লাভ করল, শুরু হয়ে গেল শাস্ত্রসমর্থিত জিহাদ | এখানেও তাই হয়েছে গত ১৩০০ ঊর্ধ্ব বছর | আবার হবে |
দেশভাগ কেন হয়েছিল ? ভুলে গেলেন ? তাই 'স্বাস্থ্য সাথী' না 'আয়ুষ্মান ভারত' এই নিয়ে সমস্ত শক্তি ক্ষয় না করে ইতিহাস চর্চা করুন, ইসলামের ত্রিশাস্ত্র (কুরান, হদিস, সিরা) পড়ুন, সীতারাম গোয়েল, রাম স্বরূপ, গুরু গোলওয়ালকার, কে.এস.লাল পড়ুন, স্বামীজীর বাণী ও রচনায় ইসলামী জিহাদ সম্বন্ধে বক্তব্য পড়ুন, বঙ্কিম, শ্রীঅরবিন্দ ও আম্বেদকর পড়ুন ও জানুন হিন্দুর বিপদ কোথায় ও উদ্ধারের উপায় কি |
শুধু নাচগান করে কাজ হবে না | হিন্দুত্বের হাতকে শক্ত করতে হবে সঠিকভাবে | অঙ্কের সমাধান এলোমেলো হাতড়ালে পাওয়া যাবে না | কেন্দ্রে মনোনিবেশ আবশ্যক |
হিন্দুর সংখ্যা যেন কোনমতেই না কমে | জন্মের হার রক্ষা করা চাই | এ ছাড়া মুসলমান ও খৃষ্টানরা যেমন হিন্দুদের ধর্মান্তরণ করে, সেইরকম তাদেরও হিন্দুধর্ম গ্রহণ করতে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন নিজ জীবনের ধার্মিকতা দিয়ে |
আর একটি কথা | যেসব হিন্দুরা হিন্দুধর্মেরই বিপক্ষে প্রচার করেন, তাঁদের বিরোধিতা করুন, পথে আনুন |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment