আসুন, নববাংলা রচনা করি সনাতন আদর্শের আলোয়
আসুন, নববাংলা রচনা করি সনাতন আদর্শের আলোয়
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
১৫ বছরের ঘোরতর অবিদ্যার শাসনের অবসান হ'ল | এ রকম নিম্মগামী শাসন স্বাধীন বাংলার ইতিহাসে একমাত্র নিদর্শন হয়ে থাকুক, এতেই বাংলার কল্যাণ | এই জঘন্য রাজ্যচালনার পুনরাবৃত্তি যেন কখনও না হয় আর | সর্বরকমের অবিদ্যার আয়োজন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী | সহযোগীতায় ছিলেন বহু অবিদ্যারূপ, অবিদ্যারূপিণী বাংলার 'সংস্কৃতি' জগতের 'শিল্পী' ও 'বুদ্ধিজীবি' | কার্নিভালে নাচগান, মঞ্চে মুখ্যমন্ত্রীর নাচ, বক্তৃতায় অপশব্দ প্রয়োগ, ক্লাবগুলোকে হাতে রাখার জন্য অর্থদান, ইমাম ভাতা, মসজিদ ও মাদ্রাসার অবাধ বর্ধন, লাউডস্পিকারে আজান, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য জনসভায় হিজাব পরে কলমা পাঠ, হিন্দুদের মুসলমানের ভয় দেখানো, মুসলমানদের শাসানো, রাজনৈতিক অভিজ্ঞতাহীন চলচ্চিত্র তারকাদের লোক সভা, বিধান সভায় প্রার্থী করা, কেন্দ্রীয় সরকারের দেশোন্নয়নের প্রকল্প ব্যাহত করা---এমন অজস্র সংঘটনের দ্বারা তিনি বাংলার সর্বনাশসাধন করেছেন | এবার ভগবান বাংলার উত্থানের সুযোগ করে দিলেন মোহমুগ্ধ বাঙালীর চেতনার উদ্রেক করে | আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যাশক্তিসহায়ে আসুন নববাংলা রচনা করি, তার হৃতগৌরব ফিরিয়ে আনি, তার গৌরবোজ্জ্বল অতীতকেও অতিক্রম করি নতুন উদ্যমে, নবপ্ররণায়, নবোদ্ভাসিত সনাতন আদর্শের আলোকে |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment