'দিদি', 'দিদি', 'মোদী', 'মোদী'---স্তাবকতার দুই সুর, রাগিণী এক
'দিদি', 'দিদি', 'মোদী', 'মোদী'---স্তাবকতার দুই সুর, রাগিণী এক
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
'দিদি', 'দিদি' করে তৃণমূল ডুবল | 'মোদী', 'মোদী' করে বিজেপিও ডুববে | ব্যক্তিপূজো ভাল নয় | শুধু নৈর্ব্যক্তিক আদর্শ ও নীতি পালন করা সবচেয়ে ফলদায়ী---এমনই মনে করতেন স্বামীজী | বলেছিলেন, "Our best work is done, our highest influence exerted when we are without thought of self." আরও বলেছিলেন, "Preach the principle, not personality." আর আক্ষেপ করেছিলেন সান ফ্রান্সিস্কোতে প্রদত্ত ভাষণ 'Is Vedānta the Future Religion?'এ যে বেদান্ত সম্ভবতঃ একদিন এমেরিকায় ব্যাপকভাবে স্থাপিত হলেও হতে পারে কারণ এমেরিকায় সামন্ত্রতন্ত্র চলে গিয়ে গণতন্ত্র এসেছে | কিন্তু ভারতে বেদান্তস্থাপন এক প্রকার অসম্ভব কারণ ভারতবাসী রাজারাজরার দাস | সেখানে সামন্ত্রতন্ত্র অধিষ্ঠিত |
আজ আমরা গণতন্ত্র লাভ করেছি কিন্তু মানসিকতা এখনও ওই প্রভু-ভৃত্যের | তাই বাংলায় 'দিদি', তামিল নাডুতে 'আম্মা' আর ভারতে 'মোদী' | ব্যক্তিরই জয়জয়াকার, তাই বস্তুলাভ বহুদূর | আছে নেতার জয়গান, নীতির কই ? আর জয়গানও ত' নয়, আত্মসম্মানজ্ঞানহীন নিছক স্তাবকতা |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment