Wednesday, 13 May 2026

'কথা কম, কাজ বেশি'--- জাগ্রত জনতা


'কথা কম, কাজ বেশি'--- জাগ্রত জনতা

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


সাংবাদিকদের সামনে অতিরিক্ত আসলে কাজ করবেন কখন ? আর খেলো হয়ে যাবেন যে | নিজের স্বাতন্ত্র বজায় রাখলে গণতন্ত্রের কার্য অধিক নির্বাহ করতে পারবেন | ক্যামেরার সামনে আসতে আসতে লোকমান্যের বাসনায় পেয়ে বসবে যেমন পেয়ে বসেছে প্রধানমন্ত্রীকে যিনি গুহাকন্দরে, সমুদ্রতলে, সর্বত্র ধ্যানরত নিজের ছবি জগতে তুলে ধরতে ভালবাসেন, যাঁর অতিরিক্ত বক্তৃতার ফলে ভাষণে তেজ, সত্যাভাস চলে গেছে | 


স্বকীয়তা রক্ষা করতে একাকিত্বের আবশ্যকতা, শান্ত সমাহিত মনে পর্যবেক্ষণের প্রয়োজন যে ধর্তব্যই বা কি আর কর্তব্যই বা কি | 


শুধু বাক্যবাগীশ হলে ত' কাজ চলে না | চাষা যদি রোজ ফসলের বর্ধনের ওপর বক্তৃতা দেন মন দিয়ে চাষ না করে, সৈন্য যদি সীমান্তরক্ষা না করে মাত্র সংবাদ মাধ্যমে sound bites দেন, তাহলে কেমন হয় ? তাই এত বক্তব্যে কাজ নেই | প্রয়োজনীয় কাজগুলি করা চাই | নারী সুরক্ষা দিলেই হবে, অত ঢাকঢোল পেটাতে হবে না | 


আর বক্তব্য যদি দিতেই হয়, তার মধ্যে গভীরতা, সৃজনশীলতা, অভিনবত্ব থাকুক | শুধু এক গাদা কথা বললেই ত' রাজ্য চলে না | 


ফরাসী মনীষী রোঁমা রোঁলা বলেছিলেন, "Words, words, frothy words meaning nothing." 


বাক্যবাগীশ হওয়া ভাল কিন্তু সাথে কর্মপটু, কর্মসিদ্ধ হওয়া আরও ভাল | 


রচনা : সুগত বসু (Sugata Bose)


পুনশ্চ: এ যাবৎ জনতার সঙ্গে সংযোগ চমৎকার হয়েছে | মানুষ জেনেছে পরিবর্তন এসেছে, পরিবর্তন আসছে | কিন্তু এবার কোমর বেঁধে কাজে নামা চাই | আইন শৃঙ্খলা সমুচিত রক্ষা হোক | তবে ত' জনতা রক্ষা পাবে | 


এই প্রতিবেদনটি শ্রীযুক্তা অগ্নিমিত্রা পালের সমালোচনা নয়, শুভকামনাজ্ঞাপনার্থে প্রদত্ত |

No comments:

Post a Comment