Friday, 14 August 2026

প্রাতঃস্মরণীয় মহাপুরুষকে কি কাপুরুষে বোঝে ?


প্রাতঃস্মরণীয় মহাপুরুষকে কি কাপুরুষে বোঝে ?

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


নেতাজীর মূর্তি মাত্র প্রস্তরে খোদিত নয়, ভাবে হৃদয়ে গ্রথিত প্রতিটি দেশপ্রেমীর অন্তরে | তাই সহস্র অপচেষ্টা ব্যর্থ হবে তাঁকে মুছে ফেলার আমাদের মন থেকে | স্বাধীনতাপরবর্তীকালে কম প্রচেষ্টা তো হয়নি তা করার কিন্তু তা সফল হয়েছে কি ? 


গান্ধীজীর স্মৃতিরক্ষার পেছনে সরকারের কত প্রয়াস ! টাকার ওপর তাঁর প্রতিকৃতির ছাপ রয়েছে যা রোজ দেশবাসীকে মনে করিয়ে দেয় তাঁর কথা | তাঁর জন্মদিনে সারা দেশে ছুটি থাকে | সরকারি উদ্যোগে কত দেশে তাঁর মূর্তি তৈরি হয় | 


আম্বেদকর দিনে দিনে প্রাসঙ্গিক হয়ে উঠছেন তাঁর অনুগামী দলিত সম্প্রদায়ের ক্রমান্বয়ে সংখ্যাবৃদ্ধি ও সেই হেতু ভোটের শক্তিবৃদ্ধির ওপর | 


নেহেরুর ভাবমূর্তি খর্ব করার অভিপ্রায়ে প্যাটেলের প্রচারে মত্ত কেন্দ্রীয় সরকার | গুজরাতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাঁর পাহাড়প্রমাণ মূর্তি নির্মাণ তো জনমানসে তাঁকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ | 


নেতাজীর স্মৃতিরক্ষার নানা উদযোগও সরকার নিয়েছেন | সে তো ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে শাসনে আসার পর | কিন্তু ইন্দিরা গান্ধীর সরকার মাটির নীচে ভারতের ইতিহাসের যে ক্যাপসিউল রেখেছিল তাতে তো নেতাজীর নাম পর্যন্ত ছিল না | আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের প্রতি নেহেরু ও প্যাটেলের বৈমাত্রেয় নিষ্প্রেম ভাবের কথা কে না জানেন ? এক কথায় নেতাজী ও তাঁর অনুগামীদের প্রতি কংগ্রেস সরকারের সুদীর্ঘ ছয় দশকের অবহেলা, এমনকি বৈরিতাও মহাবীরকে মুছে ফেলতে পারেনি দেশবাসীর মন থেকে | তাই আজ যদি কেউ সে প্রচেষ্টা করেন তো তাঁর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত কি তাঁর কর্মের ফল হওয়ার সম্ভাবনা | 


নেহেরু তরবারিহস্তে নেতাজী ও তাঁর বাহিনীকে পূর্বসীমান্তে প্রতিহত করবেন বলেছিলেন | কমিউনিস্ট পার্টি বলেছিল নেতাজী জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোর কুকুর | পণ্ডিচেরীর শ্রীমা তথা শ্রীঅরবিন্দ নেতাজীকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন তিনি দেশকে স্বাধীন করার অভিপ্রায়ে অক্ষশক্তির সাথে হাত মিলিয়েছিলেন বলে | গান্ধীজী তো কত কটুক্তিই করেছেন সুভাষন্দ্রের প্রতি | তবু এত অনীহা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, ইতিহাসবিকৃতি, অপমান, অবমাননা---এ সব অতিক্রম করে আজও ভারতবর্ষের জনমানসে আসমুদ্রহিমাচল নেতাজীই সর্বোচ্চ দেশপ্রেমীরূপে বরেণ্য রয়েছেন | দেশবাসীর মনে তাঁর সেই আসন পুনর্বার ইতিহাসবিকৃতির দ্বারা অথবা তাঁর নামে আকথা কুকথা বলে অথবা তাঁর মূর্তি ভাঙার মাধ্যমে টলানো যাবে না | এ প্রয়াস করছে ও করাচ্ছে দেশদ্রোহী কোনো অপশক্তি কিন্তু তা ব্যর্থ হবে | নেতাজী আছেন ও থাকবেন হিমালয়সম আসমুদ্রহিমাচল | 🕉 হিন্দু !


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment