ও মন্ত্রী মশাই !
ও মন্ত্রী মশাই !
●●●●●●●●●●
জন্মদিনে, অন্তর্ধান দিবসে নেতাজীকে দুই চরণে স্মরণ তো দেখি মন্ত্রীরা খুব করছেন কিন্তু তাঁকে জীবনে বরণ ও হৃদয়ে ধারণ তাঁরা কবে করবেন ? নেতাজী কি মাত্র দুকলি কথা আর প্রণতি তথা ? নেতাজী তো অখণ্ড ভারতপ্রকল্প, স্বাধীনতাকামী মানুষের সাম্যের স্পৃহা | তাই নেতাজীকে দুদিন দুকথায় দুদণ্ড দানে প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন করা হয় না | তাঁর জীবনদর্শন, চিন্তাভাবনা, আশাআকাঙ্ক্ষাকে জীবনে ধারণ করে তা লোকহিতকর, যথার্থ জাতিগঠন তথা দেশগঠনের কাজে রূপায়িত করার মধ্যেই তার সার্থকতা |
এই প্রতিবেদনটি রাজনৈতিক নেতানেত্রী ও মন্ত্রীদের উদ্দেশ্যে রচিত কারণ এর বিষয়বস্তুর সাথে তাঁরাই বিশেষভাবে সম্পৃক্ত | তাঁরা যেন ভুলে না যান যে তাঁদের মতই নেতাজীও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, ছিলেন অবিভক্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী | কিন্তু কী অসীম প্রভেদ তাঁর ও আজকের নেতামন্ত্রীদের মধ্যে !
নেতৃবৃন্দ, মন্ত্রীমহোদয়, মন্ত্রীমহোদয়া, এটি পর্যবেক্ষণ করুন, অনুধ্যান করুন, তারপর নিজেদের অনুশাসনপূর্বক দেশসেবায় কথা কম ও কাজ বেশি, এই মন্ত্রবলে স্বদেশের সেবায় আত্মনিয়োগ করুন | এখন যা করছেন তা নেতাজীর জীবনদর্শন, ভাবনাচিন্তা ও কর্মপন্থার সম্পূর্ণ পরিপন্থী | নেতাজীর রচনা পাঠ করুন | তাঁকে জানুন, বুঝুন, তারপর তাঁর অসমাপ্ত ভারতগঠনকর্ম সম্পাদন করে তাঁর প্রতি সারা বছর যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করুন | এতেই আপনাদের নিজেদের কল্যাণ, দলের কল্যাণ, জাতির কল্যাণ ও দেশের কল্যাণ | আর এই সমস্ত কর্ম নিঃশব্দে করুন | মানুষ সঠিক সেবা পেলে ঠিক বুঝবে | সূর্যকে প্রতি প্রাতে লাউস্পিকারে তাঁর উদয়ঘোষণা করতে হয় না | 🕉 হিন্দু !
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment