বিবেকানন্দবোধে জেগে ওঠো ভারতের যুবসমাজ ... ১
বিবেকানন্দবোধে জেগে ওঠো ভারতের যুবসমাজ ... ১
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
ভারত জাগছে | যুবসমাজ সনাতনের নির্ঘোষে জাগছে | বিবেকানন্দ এদের পথিকৃত, আদর্শপুরুষ, দার্শনিক আশ্রয়স্থল |
মুক্তচিন্তা মানেই নাস্তিকতা নয় | মুক্তচিন্তা হ'ল সোপান মুক্তচৈতন্যে পৌঁছনোর যেখানে আস্তিক্যবুদ্ধি আসে চূড়ান্ত অস্তিত্ববোধ থেকে, আত্মজ্ঞান-ব্রহ্মজ্ঞান হ'তে হয় উদ্ভূত |
আত্মজ্ঞান ব্যতীত মানবতা দাঁড়ায় নাকি ? মানুষ কি শুধুমাত্র শরীর আর মনের সমষ্টি ? তার পারেও আছে এবং সেটিই সর্বোচ্চ, সেটিই আসল, কারণ সেটিই শরীরমন তথা জড়ের উৎসস্থল | এই চৈতন্যসত্তাকে বাদ দিয়ে কি জড় দাঁড়ায় ? এ যে মস্তিষ্কবিহীন ধর | সাম্য, প্রেম, স্বাধীনতা, মানবতা, মুক্তি---এ সবই এই বেদান্তবোধের মধ্যে নিহিত, বেদান্তবোধ হ'তে উদ্ভূত | এ সব বাদ দিয়ে মানবতা, নারীবাদ, বাকস্বাধীনতা, মুক্তচিন্তা জড়বাদের ফাঁদমাত্র | তাই তথাকথিত আলোকপ্রাপ্ত পাশ্চাত্য দেশে হিংসার এত প্রাবল্য, পরস্বাপহরণের এমন উন্মাদনা |
ভারতের যুবসমাজ যেন এই জড়বাদী তথাকথিত প্রগতিশীলতার ফাঁদে না পরে | বিবেকানন্দ পড়ো, বোঝো, পবিত্র হয়, শক্তিসঞ্চয় করো, তারপর জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অমোঘ প্রয়োগ করো যথার্থ জীবকল্যাণে যার সংক্ষিপ্তসার স্বামীজী মন্ত্রের মাধ্যমে দিয়ে গেছেন---'আত্মনোমোক্ষার্থম জগদ্ধিতায়চ' |
জড়বাদ হ'তে সাবধান !
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment