Sunday, 23 August 2026

বাংলার পতন ও সম্ভাব্য পুনরুত্থান




বাংলার পতন ও সম্ভাব্য পুনরুত্থান 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●


বামপন্থা সর্বনাশ ঘটিয়েছে বাংলার সংস্কৃতির | ব্রহ্মচর্য তথা অধ্যাত্ম শ্রদ্ধা বিবর্জিত এই জড়বাদী দর্শন বাংলার যুবসমাজে ইন্দ্রিয়পরায়ণতার অবাধ বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে কলুষিত করেছে, হিংসাকে প্রশ্রয় দিয়েছে বিপ্লবের নামে, স্বদেশপ্রেমকে কপট আন্তর্জাতিয়তাবাদের যূপকাষ্ঠে বলি দিয়েছে, যুবসম্প্রদায়কে শিখিয়েছে কিভাবে দেশের মহাপুরুষদের তথা সনাতন ধর্ম ও সংস্কৃতিকে অশ্রদ্ধা করতে হয় এবং বামবিপ্লবরূপী অলীক কল্পনার পিছে ধাবিত করে বাংলার আশা আকাঙ্ক্ষা এই যুবসম্প্রদায়কে শিকড়হীন, দিশাহীন, দিগভ্রান্ত ভ্রষ্টশক্তিতে পরিণত করেছে | রামকৃষ্ণ-বিবেকানন্দকে বর্জন করে মার্ক্স-লেনিন, নেতাজী-রাসবিহারীকে ছেড়ে স্টালিন-মাও আর অধ্যাত্মজীবন ছেড়ে ইন্দ্রিয়পরায়ণতার এই ফলই হয় | তাই দেশের শীর্ষস্থান থেকে নেমে গিয়ে বাংলার আজ এই দশা | উত্থানের উপায় আছে বইকি | যুবকযুবতীরা মার্ক্সবাদ, জড়বাদ ছাড়ো, নাস্তিকতা বর্জন করো, চৈতন্য, রামকৃষ্ণ, বঙ্কিম, বিবেকানন্দ, অরবিন্দ, রাসবিহারী, সুভাষচন্দ্র পড়ো, তাঁদের প্রদর্শিত পথে চলো, আবার জেগে উঠবে সুপ্ত সিংহশক্তি | বাংলার পুনরুত্থানের এই উপায় | শ্রদ্ধাবান, শ্রদ্ধাবতী হও, ব্রহ্মচর্যবান, ব্রহ্মচর্যবতী হও, বাংলার গৌরব ফিরিয়ে আনো |


রচনা : সুগত বসু (Sugata Bose) 

No comments:

Post a Comment