সাবধান !
সাবধান !
●●●●●●●
আধ্যাত্মিকতার ভান করে গুরুগিরি ও অর্থোপার্জন হিন্দু সমাজকে শেষ করে দিচ্ছে | এই সব ভণ্ড গুরুর সংস্রব ছেড়ে, ধনী 'আধ্যাত্মিক' প্রতিষ্ঠানের আশ্রয় ত্যাগ করে স্বাবলম্বী হোন |
ভেতরে অনন্ত শক্তি, বাইরে তার প্রতিচ্ছায়া মাত্র | কার দ্বারা পরিচালিত হচ্ছেন? ছায়ার দ্বারা ? কোনো নামকরা গুরুর কাছে যাবেন না | সব ভণ্ড ধর্মব্যবসায়ী | দেখবেন, এঁরা সব বড় বড় রাজনৈতিক নেতা-মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীকেও ডাকেন এঁদের আশ্রমে আকাশচুম্বি বিগ্রহপ্রতিষ্ঠার অনুষ্ঠানে, নামকরা লোকেদের দিয়ে নিজের সাক্ষাৎকার নেওয়ান, গণমাধ্যমে তা প্রচার করেন, ধর্মীয় অনুষ্ঠানে উন্মত্তের ন্যায় নাচেন, কপট সর্পগরল পান করেন, লম্বা লম্বা তত্ত্বকথা বলেন, তাও অশাস্ত্রীয়, ভ্রান্ত, অশুদ্ধ, আর এই সব কিছুই করেন অর্থ ও প্রতিপত্তি লাভের অভিলাশে | তা লাভও করেন কারণ রাজনৈতিক মদত থাকে এঁদের পেছনে |
যদি ধর্মলাভ, ভগবানলাভ চান তো নিজের বুদ্ধি, বিবেচনা, শিক্ষা, শক্তি ও প্রয়াসের ওপর নির্ভর করুন, এসব মহাভণ্ডদের ওপর নয় | এঁরা সনাতন ধর্মের শত্রু কারণ এঁরা স্বার্থান্বেষী, মিথ্যাচারী, ধর্মব্যবসায়ী | এঁরা ধার্মিক নন, ঋষি তো ননই | এঁরা প্রতারক, প্রবঞ্চক | জনগণকে বিপথগামী করে থাকেন এঁরা | এঁদের থেকে সাবধান ! আর যে সব নেতা-মন্ত্রী এঁদের মদত দেন রাজনৈতিকভাবে লাভবান হবেন বলে, তাঁদের দেশপ্রেমও ভণ্ডামিমাত্র |
নিজের গুরু নিজে হোন | আপাতত এইভাবেই চলুক | যখন তীব্র বৈরাগ্য আসবে কোনো জন্মে, তখন না হয় সদগুরুর সন্ধানে বেড়িয়ে পড়বেন | এখন তো তা নয় | অতএব, এখন কোনো ভণ্ডের পাল্লায় পড়বেন না | নিজের পাল্লায় পড়ুন, উদ্ধার পাবেন | শাস্ত্রকে গুরু মেনে, স্বামীজীর ন্যায় মহাপুরুষের জীবনচরিত অনুধ্যান করে এগিয়ে পড়ুন | মনে রাখবেন, গুরু সেজে, ভগবান সেজে সব | এঁরা সব ভণ্ড |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment