ভাববার বিষয় ... ৪
ভাববার বিষয় ... ৪
●●●●●●●●●●●●●
মানুষের কত দুঃখ ! জড়বাদী কী বুঝবেন ! চৈতন্যের চক্ষু না খুললে কি আর যথার্থ মানবতা জাগে ? মানুষের স্বরূপ সম্বন্ধে ধারণা যদি গোড়াতেই ভুল হয় তো কেমন করে তার দুঃখকষ্টের উৎসটি বুঝবেন জড়বাদীজন আর কেমন করেই বা তার ভবব্যাধির নিরাময় করবেন ? এ কি স্লোগান দেওয়ার কাজ, নাকি বিপ্লববুলি আওড়ানোর কর্ম, নাকি আবার বড় বড় মানবতাবাদ, নারীবাদ, সমাজবাদ, আরও কত কত বাদ সব, কিছুই বাদ যায় না আর কি, সে সবের শ্রম ? হৃদয়ে ভগবানকে যিনি দেখতে পান না, মানুষকে মাত্র দেহমন জ্ঞান করেন, আত্মার হদিস পাননি যিনি, তিনি কি যথার্থ মানবপ্রেমী কস্মিনকালেও হতে পারবেন যতদিন তিনি জড়ের সম্বন্ধীমাত্র থাকবেন ? একই ভাবে অপরপ্রান্তে ভগবানকে মেনে লোভী হওয়া, অর্থের দাসত্ব করা, মানুষকে শোষণ করা---এও নিকৃষ্টতম জড়বাদ | এহেন ভক্তি ভানমাত্র, মানুষরূপী ভগবানের অবমাননা | চৈতন্যের অনুগামী অন্যরূপ | সেই দিব্যধামে অবস্থান করলেই মানুষকে চেনা যায় স্বরূপে, তার প্রতি আসে মমত্ব, সহানুভূতি, প্রেম, এক কথায় হৃদয় উথলিয়া মানবদরদ |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment