Monday, 3 August 2026

POESY BENGALI : তুমি শুনিতে পেলে না মোর কথা


তুমি শুনিতে পেলে না মোর কথা

●●●●●●●●●●●●●●●●●●●●●●


তুমি শুনিতে পেলে না মোর কথা,

মম হৃদয়বিহ্বলতা

কহিল যা ভেসে প্রেমের প্রবল স্রোতে---

তাই ফিরিনু তোমার হৃদয়দুয়ার হতে |


যাব না আর ও পথে সন্ধ্যারাতে |

ভোরের আলোয় আপন দখিন হাতে 

যে রেখা হেরিবে আপনি উঠিছে ফুটি,

তাহারই মর্ম লুটি

হেরিও আকাশপানে |

তখন কোথাও আলোর তপঃস্নানে

হেরিব তোমার মুৃখ---

সেই হবে মোর প্রভাতবেলার অন্তিম সুৃখ ||


যখন সকল মনের মাঝে

তোমার মনেও কাজের দামামা বাজে,

তখন স্মৃতিটুকু তব লয়ে

অলস চেতনে যাব আমি ক্ষয়ে ক্ষয়ে 

দিশাহীন যাত্রায় |

সেই সন্ধ্যায়ও হবে না লুপ্তপ্রায় 

প্রেম তোমার প্রতি |

সেই সন্ধ্যায়ও দিবে সে আমারে 

সেই প্রভাতের জ্যোতি ||


যদি ঐতিহাসিক স্থানে

কালের চক্র ঘুরে গিয়ে 

কোনো নুপুরের ধ্বনি আনে,

শুনিব কর্ণ পাতি |

সেই সুমধুর রাতি,

যখনই শুধোবো তারে,

আসিবে ফিরিয়া আমারই মনের দ্বারে |

শুনিব আবার সেই কন্ঠস্বর,

হৃদয় আরম্বর !



তখন ভরিবে প্রাণ |

মর্ত্যলোকের শৃঙ্খল হতে

তখন পাইব ত্রাণ |

শেষ প্রার্থনা 

করে তোমা হ'তে

চলে যাব বহুদূর,

অষ্টম সুর !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose) 

No comments:

Post a Comment