Wednesday, 6 August 2025
তুলসী মহারাজ ... ১
তুলসী মহারাজ ... ১
●●●●●●●●●●●●●●
সাধু যখন আর পূর্ণসত্য বলেন না, সত্যরক্ষার ঊর্ধ্বে সংঘরক্ষাকে স্থান দেন, বিষয়কে করেন ব্যাপ্তির সর্বোচ্চ ব্যবহার্য, ধর্মের গ্লানি হয় তখন পরিপূর্ণ | তখনই অবতারের আগমন হয় আসন্ন | আজ সেই দুর্যোগের রাত যখন শ্রীভগবানের পুনরাবির্ভাব ঘটবে | আর এই বিষয়কেন্দ্রিক অর্থাচরণে কি ধর্মরক্ষা হয় না সংঘরক্ষা হয় ? অনৃতভাষণে, সত্যগোপনে, অপপ্রচারে কি ভগবানের যুগধর্মপালন হয় ? হয় না | অথচ, বলিষ্ঠবচনের কেউ নেই যে দিশাসংস্কারের বিষয়টি যথাস্থানে অকপটে, নির্ভয়ে উত্থাপন করতে পারেন | আর যাঁরা সাধারণ, অতি সাধারণ মানুষ, তাঁদের প্রতিবাদে এঁরা কর্ণপাতও করেন না কারণ বিপুল জনসমষ্টি এঁদের তাবেদারিতে ব্যস্ত | স্বামীজা বলতেন, "The majority are fools, men of common intellect." তোষামোদে কি তুষ্ট হন প্রভু ? তিনি ছিলেন সত্যস্বরূপ | তাঁর সতেরটি সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ ছিলেন পরিপূর্ণ সত্যাশ্রয়ী | তাঁদের প্রদর্শিত সত্যপথ কি ভুলে যাব আমরা ? আজ সত্য কোথায় ?
ঠাকুরের ১৭ জন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদের নামগুলো দেওয়া রইল | মিলিয়ে নেবেন আজকের প্রচারিতসত্যের সাথে | এঁরা হলেন পরম পূজ্যপাদ :
১) স্বামী বিবেকানন্দ (স্বামীজী)
২) স্বামী ব্রহ্মানন্দ (রাজা মহারাজ/রাখাল মহারাজ)
৩) স্বামী প্রেমানন্দ (বাবুরাম মহারাজ)
৪) স্বামী যোগানন্দ (যোগীন মহারাজ)
৫) স্বামী নিরঞ্জনানন্দ (নিরঞ্জন মহারাজ)
৬) স্বামী সারদানন্দ (শরৎ মহারাজ)
৭) স্বামী রামকৃষ্ণানন্দ (শশী মহারাজ)
৮) স্বামী শিবানন্দ (মহাপুরুষ মহারাজ)
৯) স্বামী অভেদানন্দ (কালী মহারাজ)
১০) স্বামী তুরীয়ানন্দ (হরি মহারাজ)
১১) স্বামী অদ্বৈতানন্দ (বুড়োগোপাল মহারাজ)
১২) স্বামী অদ্ভুতানন্দ (লাটু মহারাজ)
১৩) স্বামী অখণ্ডানন্দ (গঙ্গাধর মহারাজ)
১৪) স্বামী ত্রিগুণাতীতানন্দ (ত্রিগুণাতীত মহারাজ/সারদাপ্রসন্ন মহারাজ)
১৫) স্বামী সুবোধানন্দ (খোকা মহারাজ)
১৬) স্বামী বিজ্ঞানানন্দ (বিজ্ঞান মহারাজ/হরিপ্রসন্ন মহারাজ)
১৭) স্বামী নির্মলানন্দ (তুলসী মহারাজ)
সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণের চরণাশ্রিত,
সত্যস্থাপনে অদম্য উৎসাহে ব্রতী,
তুলসী মহারাজের জ্বলন্ত জীবনের দ্বারা অনুপ্রাণিত,
সংঘশুভচিন্তক সুগত বসু (Sugata Bose)
Tuesday, 5 August 2025
ARISE! AWAKE! ... 13 (Morning edition, 4 August, 2025)
ARISE! AWAKE! ... 13
(Morning edition, 4 August, 2025)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
Editorial
♧♧♧♧♧
"Whenever virtue subsides and vice prevails, I incarnate on earth with my entourage," sayeth the Lord. The times are ripe for such an advent. But will it be of much use? Are we ready to receive the Lord with thinking brains and binding bodies that will duly comprehend his divine message and work them out in creative ways conjointly instead of merely indulging in lazy passive piety that has so infected us and sent to oblivion the Master's delivered message at Dakshineshwar?
The Lord brings his apostles with him, his divine entourage who will give effect to his transcendental message. He does not wait on erring human souls, subject to the desires of the flesh and of filthy lucre, to receive direct from him his earthly message and initiate a movement that shall accelerate once more the Dharmachakra (the Wheel of Virtue).
It is a curious feature that such a divine descent takes place periodically, especially when the Sanātan Dharma is in dire need of resuscitation. And we are blessed indeed that we are living at a time which is, so to say, sandwiched between two such massive advents. For Sri Ramakrishna has prophesied that he will incarnate again in a hundred years' time, according to Sri Sarada Devi and Swami Vijnānānanda, and, alternatively, in two hundred years' time, according to Swami Saradānanda and Girish Chandra Ghosh.
The situation then was desperate for the very survival of India. We were a colonised country serving the shackles of British imperialism and being drained of resource, respect and religion. The very existence of India was at stake. The situation now is desperate as well. Last time it was Christianisation and now it is Islamisation. On top of that there are vast global problems that threaten the very existence of humanity.
Will Thakur manifest in human form again? So has he prophesied as chronicled in 'The Gospel of Sri Ramakrishna'. So has Holy Mother Sri Sarada Devi said to Swami Arupānanda which has been recorded in 'Sri Sri Māyer Kathā', volume 2. So also has Swami Vijnānānanda said. So have Swami Saradānanda and Girish Chandra Ghosh said. So also has been chronicled in Brahmachāri Sri Akshaychaitanya's life of Sri Ramakrishna.
Yours truly,
Sugata Bose
Sunday, 3 August 2025
ARISE! AWAKE! ... 12 (Evening edition, 3 August, 2025)
ARISE! AWAKE! ... 12
(Evening edition, 3 August, 2025)
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
Editorial
♡♡♡♡♡
I have seen sannyasis (Hindu monks) who preach universal love but despise the so-called impure souls, casting them off with their look of disapproval and displeasure. It is this spiritual pride that is the bane of sannyas. A sannyasi ought to be the refuge of all, not just the pure and the holy but more so of the impure and the degenerate. Where will the fallen go to? Who will they seek refuge in but the blessed ones who in their spiritual destitution as yet remain their only hope? This is something that renounced souls in their wisdom ought to remember. Even they in some past lives in perhaps remotest antiquity were impure souls. But they have advanced to this stage of spiritual enlightenment through the trials and tribulations of countless lives. Must they forget their own evolutionary story? Must they divide humanity into the pure and the impure and only choose to accept the former and reject the latter as so much dispensable material? No, he who accepts all without favour, without fail, without the least degree of aversion is to me the real sannyasi. Others may don the ochre but have as yet to duly qualify in their vocation. It is easy to quote the scripture, pronounce priceless spiritual truths but he indeed is worthy of his vocation thus who lives out totally what he eloquently preaches. May such all-embracing monks fill this blessed earth!
Yours in unconditional selfless love,
Sugata Bose
SAMĀDHI
SAMĀDHI
Veda + anta = Vedānta
The climactic point of transcendental knowledge is the Vedānta, the summit of spirituality, the zenith of realisation, the acme of actualisation. Words scarce convey the grandeur of the Soul in blissful self-existence, undivided, whole, partitioned by nought, a solidarity of being, dimensionless, free but inexplicably yearning for company which manifests the multiplicity of phenomenal existence. The aloneness of the singular state of the Atman seems unbreachable, such is the frozen solidity of it, a spherical self-awareness without beginning or end, without boundary or bounds, an eternity of lonesome existence where replication of self is an impossibility. And this awakens intense sadness, the first sign that phenomena has been born in seed-form soon to shoot into a forest of foliage. And the universe of name and form begins.
Written by Sugata Bose
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৯ (অপরাহ্ন সংখ্যা, ৩ অগস্ট, ২০২৫)
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৯
(অপরাহ্ন সংখ্যা, ৩ অগস্ট, ২০২৫)
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
সম্পাদকীয়
♧♧♧♧♧♧
বিদ্যাশক্তির আর অবিদ্যাশক্তির বর্তমান সংঘর্ষে অবিদ্যারই জয় হচ্ছে | তবে বিদ্যার গতি সূক্ষ্ম, বোঝা যায় না তার গতিপ্রকৃতি আপাতদৃষ্টে | ক্ষেত্র প্রস্তুত হচ্ছে | 'কালেনাত্মনি বিন্দতি'---এটি যেমন ব্যষ্টির জন্য প্রযোজ্য, তেমনি সমষ্টির জন্যও সমপ্রযোজ্য | কখন কুটস্থচৈতন্য জেগে উঠে ব্যাপক নবাবতার লীলারূপে প্রকাশিত হয়, কে জানে ?
বিবর্তনের গতিপথ বক্র, পঙ্কিলও বটে সমষ্টিসংস্কারের যোগফলহেতু | কিন্তু এরই মধ্য দিয়ে বৈদিক চরৈবেতী মন্ত্রের মর্মবোধ পার্থিবপ্রকৃতির হৃদয়োৎস হতে উৎসারিত হচ্ছে অগ্রগতির অগ্নিশিখা বহন করে | দীর্ঘ রজনীর অবসান হতে বুঝি এখনও অনেক দেরী, তবুও ঘনান্ধকার ভেদ করে পূর্বাকাশে আলোকরশ্মির ঝিলিক দেখা দিচ্ছে | লক্ষ লক্ষ বছরের বর্বরতা এখনও কাটেনি কিন্তু প্রথম মানব যেমন দ্বিপদে অবস্থান করে কিয়ৎকাল, তাকে বিদ্রোহের অপরাধে মেরে ফেলার আগ পর্যন্ত, তেমনই আজও সভ্য মানুষের নিত্যাহূতি হচ্ছে বর্বরের রোষানলে | অজ্ঞানের এই অনলের একদিন নির্বাপনের কাল উপস্থিত হবে যখন বৈদিক যজ্ঞাগ্নি আবার প্রজ্বলিত হবে দেবমানবের উদ্বোধনে | সেদিনের প্রতিক্ষায় শুধু নেই, সেদিনের আনয়নে নিত্যনিরত বিদ্যার প্রচারে, প্রসারে, স্বীয় শরীরমনে ধারণে |
সকলকে প্রণাম |
ইতি,
সুগত বসু (Sugata Bose)
Saturday, 2 August 2025
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৮ (অপরাহ্ন সংখ্যা, ২ অগস্ট, ২০২৫)
উত্তিষ্ঠত ! জাগ্রত ! ... ১৮
(অপরাহ্ন সংখ্যা, ২ অগস্ট, ২০২৫)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
এটা কি দেশ না মস্ত ভাঁড়ামির আখরা ?
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
গোটা দেশটা ভাঁড়ে পরিণত হয়েছে | আর যাঁরা এই ভাঁড়ামো করছেন, তাঁরাই সবচেয়ে সোচ্চার অর্থনৈতিক প্রগতির নামে | বৈশ্যযুগে যে সংস্কৃতির অবনমন হবে, এ কথা স্বামীজী আগেই বলে গেছেন | এর কারণ বাণিজ্যে অবিদ্যার অংশই বেশি | লোভের দ্বারা প্ররোচিত মানুষ মুনাফাখোর হয় | ধনতন্ত্রের চরিত্রই এই | তাই বলে দেশে মানুষ থাকবে না যাঁরা এর বিরুদ্ধে সোচ্চার হবেন ? বামপন্থী ছাড়া তো কাউকেই এই নির্মম, নিকৃষ্টসংস্কৃতি বিজ্ঞাপনকেন্দ্রিক বাণিজ্যের বিরুদ্ধে কথা বলতে শুনি না | কিন্তু তাঁদের তো রাজনৈতিক মতলব আছে | তাঁরা তো আর অবিদ্যার বিরুদ্ধে সংগ্রাম করছেন না, বিদ্যাপ্রতিষ্ঠার প্রচেষ্টা করছেন না | চাই লাখ লাখ মানুষ, সাচ্চা মানুষ যাঁদের সাংস্কৃতিক-ধার্মিক হুঁশ আছে, যাঁরা এই অধোগামী অপসংস্কৃতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করবে | তাঁরা কই ?
ইতি,
সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় যিনি যথার্থ চরিত্রবান ত্যাগী ছিলেন | মারকিউরাস নাইট্রাইটের বিশ্ববরেণ্য এই আবিষ্কর্তা 'বেঙ্গল কেমিকাল্স'এর প্রতিষ্ঠাতারূপে একজন প্রথিতযশা পথিকৃত শিল্পপতিও ছিলেন | কিন্তু তিনি আজকের নির্লজ্জ, নিম্নচরিত্র, নীচবৃত্তি বৈশ্যদের ও তাদের মূর্খানুগামীদের ন্যায় ছিলেন না | ভারতের সর্বতকল্যাণকারী এই মহাপুরুষ আজকের প্রবৃত্তিমার্গে পরিচালিত অবিদ্যাগ্রস্ত দেশবাসীর বিদ্যাশ্রয়ের আদর্শস্থল | তাঁর ১৬৫তম জন্মদিনে তাঁকে জাতির সামনে আদর্শরূপে তুলে ধরে স্বীয়প্রণতি তাঁর শ্রীচরণে সারলাম |
Subscribe to:
Posts (Atom)





.jpg)
_005.tif.jpg)