Wednesday, 16 September 2026

দশরব


দশরব ...১

●●●●●●●●●


১) তাঁর দয়া হলে দোষদৃষ্টি দূর হয় |

২) যতক্ষণ দেহবোধ, ততক্ষণ পাপ |

৩) প্রেমপূর্ণ আচরণই পুণ্য |

৪) ঐক্যবুদ্ধিই প্রেম |

৫) প্রেম ঈশ্বর | তাই প্রেম অবিনাশী |

৬) মানুষের মহত্তম সত্তা ঈশ্বর |

৭) প্রেমই সার্বজনীন ভাষা |

৮) ভাষার অন্তে ভাব, ভাবের অন্তে প্রেম, প্রেমের অন্ত নাই |

৯) দেখে, শুনে, বুঝে কিছুই বোঝা হল না | এই বোঝাটা (সংসারবোধ) রয়েই গেল |

১০) তাঁর পূতস্পর্শেই মুক্তি |


রচনা : সুগত বসু (Sugata Bose) 



দশরব ... ২

●●●●●●●●


১) ভোগের মধ্যে ক্ষয়, ত্যাগেই বিজয় |

২) বাক্য নয়, কর্ম চাই |

৩) সংহতিই শক্তি |

৪) সর্বদা বাস্তববাদী, সর্বদা আদর্শবাদী, সর্বদা আশাবাদী |

৫) হিন্দুর সংরক্ষণে জগতসংরক্ষণ |

৬) আচার্যদেবদের পূজা চাই, মহাপুরুষদের মনন |

৭) বংশীধারী নহে, চক্রধারী |

৮) নিঃশক্তির আবার প্রেম কি ? সংস্কৃতি কি ? চাই পৌরুষের উদ্বোধন |

৯) জীবন মরণের দিকে ধেয়ে চলেছে | তাই আদর্শপালনহেতু মহামরণ বরণীয় |

১০) ব্রহ্মচর্য ও বীরত্বের সাধনা---এর প্রেমপরিণয়ে শত্রুনাশ |


রচনা : সুগত বসু (Sugata Bose)












No comments:

Post a Comment