স্থূল যখন সূক্ষ্মেরে করে বেদম প্রহার
স্থূল যখন সূক্ষ্মেরে করে বেদম প্রহার
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
কী অবস্থা দেশের ! কেউ ভাব বোঝে না | খালি বস্তুবাদ আর বাণিজ্য, লাভ আর ক্ষতি, সম্ভোগ আর দুর্ভোগ ! অনেক বছর আগে আমার এক মাস্টারমশাই বলেছিলেন যে তিনি যে বিদ্যালয়ের শিক্ষক, সেখানে পাঠ্যক্রম হতে কবিতা তুলে দেওয়া হয়েছে | তার পরিবর্তে গদ্য আনা হয়েছে | এর কারণ বিদ্যালয়ে ভর্তি নেওয়া হচ্ছে প্রভূত অর্থ উৎকোচ নিয়ে | সে সব অযোগ্য ধনী ছাত্র কাব্যবোধশূণ্য | তাদের কবিতা পড়ানো এক দুঃসাধ্য কাজ | তাই |
আজ ঘরে ঘরে এই একই দুরবস্থা | সিরিয়াল বোঝে, টাকা কড়ি খুব ভাল বোঝে কিন্তু সূক্ষ্ম কোনো কিছুই বোঝে না, বোঝার আগ্রহ নেই, অনীহা অথবা অরুচি | এক প্রজন্মের মধ্যে সংস্কৃতির যে অধঃপতন লক্ষ্য করলাম তা দুঃসহ | কার জন্য লেখা ? কেবা পড়ে ? কেবা বোঝে ? কাকে সম্বোধন করে রসপরিবেশনা ? রসবোধ কই ? ঈশ্বর রসস্বরূপ কিন্তু তাঁর ভক্তেরা প্রায়ই রসবোধবিবর্জিত, অর্থলোলুপ, স্থূলপ্রকৃতি | ঘরে ঘরে সংস্কৃতির খরা | সবই মোটা দানায় চলছে, মসলিন শিল্পীর বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছে | হা ভগবান !
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment