Wednesday, 9 September 2026

বাংলা থেকে বিদায় হোক ধর্মব্যবসায়ীর দল

বাংলা থেকে বিদায় হোক ধর্মব্যবসায়ীর দল 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


অন্ধ বিশ্বাসের কবলে পড়বেন না | বিজ্ঞানমনস্ক হোন | উপনিষদ পাঠ করতে না পারেন, পদার্থবিজ্ঞান পাঠ করতে না পারেন তো, রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সুভাষচন্দ্র পড়ুন, আলোকপ্রাপ্ত হবেন | তাও না পারলে সাধারণ বুদ্ধি (common sense) ব্যবহার করুন | এইসব মূর্খ অন্ধত্বের প্রচারকদের থেকে দূরে থাকুন | জ্ঞানীগুণীর রচিত গ্রন্থ পাঠ যদি বা না করেন তো অকাট্য প্রমাণ ছাড়া কারো কথা মানা বন্ধ করুন | সনাতন ধর্ম আলোর ধর্ম | তার প্রতারক প্রচারকদের থেকে দূরে থাকুন | রামকৃষ্ণ মিশনের মত আলোকপ্রাপ্ত সাধুসঙ্ঘের থেকে আধ্যাত্মিক জ্ঞানলাভ করুন | ইউটিউবে অনেকের বক্তৃতামালা পাবেন, যেমন স্বামী চেতনানন্দ, রঙ্গনাথানন্দ, সর্বপ্রিয়ানন্দ, নিখিলেশ্বরানন্দ, অচ্যূতানন্দ, মেধানন্দ, ঈশাত্মানন্দ, পূর্ণাত্মানন্দ আদি অনেকের | এঁদের ভাষণ, বক্তৃতা, পাঠ শুনুন | ওই সব আমিষ-নিরামিষ খাদ্যাখাদ্যের নিদান দেওয়া 'অলৌকিক' বাবাজীদের পাল্লায় পড়বেন না | ওরা রাজনৈতিক দলের এজেন্ট, ভণ্ড বাণিজ্যিক বাবা | মূর্খ মানুষের মাথায় কাঁঠাল ভেঙ্গে মন্ত্রীদের সাহায্যে দেশে ধর্মব্যবসা ফেঁদেছে | উঠুন, জাগুন, সনাতন সংস্কৃতির উপযুক্ত প্রতিভূর কাছ থেকে, বেদ-বেদান্ত-কথামৃত থেকে, পরমহংস রামকৃষ্ণ থেকে জেনে নিন নিজধর্ম, তমসাচ্ছন্ন দুর্বৃত্তদের কাছ থেকে নয় |


রচনা : সুগত বসু (Sugata Bose) 

No comments:

Post a Comment