Wednesday, 18 March 2026

POESY : হে যুগান্ত !


হে যুগান্ত !

●●●●●●●●


অতলান্ত,

আমি ক্লান্ত,

দেব ক্ষান্ত,

হব শান্ত ||


পথভ্রান্ত,

হয়ে শ্রান্ত,

নিশিকান্ত,

কিবা জানত?

তারই প্রাণ ত',

জ্যোতি ভান ত',

কত টানত

সম গান ত'?

জলযান ত',

ভাসে বান ত',

নদে স্নান ত',

পারে আনত'

মুনি মানত',

তিনি ম্লান ত',

কী চাপান্ত!


ও হে পান্থ,

দুটি নান ত'

খেয়ে যান ত',

যাবে জান ত',

পেটে টান ত'

নেবে প্রাণ ত' ||


সন্ধান ত'

পেয়ে ক্ষান্ত,

দেব জান ত',

অতলান্ত ||


রচনান্ত : সুগতান্ত বসু মানত' [সুগত বসু (Sugata Bose)]

No comments:

Post a Comment