বেশ, বেশ !
বেশ, বেশ !
●●●●●●●●
বক্তৃতার মাঝে কথায় কথায় হাততালি দেওয়া লঘুচিত্ততার লক্ষণ | এ ত' হামেশা হচ্ছে | এটি এখন জাতিয় চরিত্র | দেশ এ'রকম হালকা লোকে ভরে গেছে | গম্ভীরাত্মার বড়ই অভাব, অভাব গভীর চিন্তাশীল ব্যক্তির |
সাধুরাও দেখি আজকাল নববৈদান্তিক নৃত্যে রত | এর আগে বৈষ্ণব সংকীর্তনের নৃত্যে অভ্যস্ত ছিলাম | ইদানিং নববৈদান্তিক জ্ঞানমিশ্র দোদুল্যমান 'রমণীয়' নৃত্যে নয়ন ধৌত হচ্ছে | জগতের এত গুরুগম্ভীর সমস্যার এই ত' সহজ সমাধান | বক্তৃতায় মারো তালি, রাজনীতিতে দিনরাত চুরি আর মারামারি, আধ্যাত্মিকতায় রমণীসুলভ নৃত্যগীতের ছড়াছড়ি | বেশ, বেশ ! স্বামীজী বোধ হয় পৌরুষ ধারণ ও প্রদর্শন এবং বৌদ্ধিক বিকাশ ও চিন্তাশীলতা বিষয়ে এমনই মত পোষণ করেছিলেন | নাকি শ্লেষাত্মক বাক্যবিন্যাসে সত্যভ্রষ্ট হলাম ? যাই হ'ক, এখন নাচার পালা | যত পারো নাচো, নাচাও, ভুলে থাকো, ভুলিয়ে দাও জগতের বড় বড় সমস্যাগুলির কথা | এই ত' গুরুতর, থুরি, গুরুতম শিক্ষা |
রচনা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment