POESY BENGALI
POESY BENGALI ... 1
তমো করে নাশ |
রজো সৃষ্টি করে,
সত্ত্ব পালন |
রজো দিয়ে নাশো তুমি তমোরে |
সত্ত্ব নাশুক রজো সমরে |
শরণাগতি ওই সত্ত্বেরে ভেদি
উবে যাক লয়ে জীবে
তিন গুণাতীত ওই
ভগবৎক্রোড়ে |
লীলা হোক সাঙ্গ,
মুক্ত বিহঙ্গ
উড়ুক আকাশে---
চিদাকাশে |
মুক্ত মীন যথা
সন্তরণে সুখে
অমৃতসাগরে ||
রচনা : সুগত বসু (Sugata Bose)
POESY BENGALI ... 2
চা নদীতীরে একাকী বসি,
বোস করে সুখে চা পান |
ভারত কেন যে লয় না শিক্ষা
সুদূর শিষ্য হতে---জাপান ?
রচনা : সুগত বসু (Sugata Bose)
POESY BENGALI ... 3
ফোকলা দাঁতে হাসি
আমি বড়ই ভালবাসি |
তিন কাল গিয়ে এককালে আছে,
তাও খেতে চায় খাসি |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment