Wednesday, 11 February 2026

POESY : আমি ও আকাশ

POESY : 


আমি ও আকাশ 

●●●●●●●●●●●●


ছোটবেলার সে আকাশ আর নেই |

আকাশ পালটে গেছে |

আমিও আর ছোটটি নেই,

বড় হয়েছি |

কেউ বলে বুড়ো হয়েছি |

আকাশও বড় হয়েছে, 

বুড়ো হয়েনি |

তবু আমার 'আমি' 

ও আকাশের 'আমি'

এক |

এক, অদ্বিতীয় |

সেইখানে মিল,

চিরযৌবন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment