MESSAGES GALORE ... 139
MESSAGES GALORE ... 139
1. আত্মনির্ভর ভারত হতে গেলে আত্মানির্ভর ভারত হতে হবে, নিছক অর্থনির্ভর ভারত হলে হবে না |
2. রাজনীতি সম্ভাবনার শিল্প নয়, চরিত্রহীনতা, নীতিহীনতা, সুবিধাবাদিতার শিল্প |
3. এই নিম্নগামী বিজ্ঞাপনের সংস্কৃতি হয়ত অপরিহার্য কিন্তু অসহ্য |
4. যে বাংলা টিভিতে শুনছি, এ যে হিন্দির হিন্দুস্তানি হওয়ারই বঙ্গীয় রূপান্তর, বাংলার বাংলাস্তানি হওয়া |
5. দেশের সাধারণের বুদ্ধি আজও পরিষ্কার হ'ল না, চরিত্র গঠিত হ'ল না | তাই রাজনেতানেত্রীরা আজও তাদের মাথায় কাঁঠাল ভাঙছেন |
6. বাংলাদেশ হ'তে পশ্চিমবঙ্গে জিহাদীর অনুপ্রবেশ না হয় ঠেকানো গেল | কিন্তু হিন্দি হ'তে বাংলায় শব্দের অনুপ্রবেশ ঠেকাবে কে ?
7. A great Hindiisation of the Bengali language is going on with the Bengali news channels doing the worst damage.
8. Would the Communists of India say 'Vande Mātaram'?
9. ব্রহ্ম সমভাবে সর্বত্র বিদ্যমান, মাত্র প্রকাশের অপেক্ষা | আর এই কালাতিক্রমণের নামই কল্প | ব্রহ্মাণ্ড ব্রহ্মরূপকল্পনা |
Brahman is equally omnipresent, awaiting manifestation. And this elapsing of time in its progressive manifestation is what is called the 'kalpa'. The universe is the imagination of Brahman in name and form.
10. রাজ্যে সরকার যদি বিজেপি সরকাররূপে অভিহিত না হয়ে পশ্চিমবঙ্গ সরকাররূপে অভিহিত হয়, ত' কেন্দ্রে সরকার ভারত সরকাররূপে অভিহিত না হয়ে কেন মোদী সরকাররূপে অভিহিত হয় ? এর সদুত্তর কে দেবেন ?
11. কী কাণ্ড ! নিপাট ভদ্রলোক কুনাল ঘোষের মস্তক তাক করে ডিম্বনিক্ষেপ একেবারে টার্গেটে ! বলি, হচ্ছেটা কি ? এ কি ভাল হচ্ছে ? মতামত ?
[Comments :
Partha Ray Choudhuri @Sugata Bose : বেলেঘাটার বিধায়ক, বেল মারতে পারতো 🤣
Sugata Bose @Partha Ray Choudhuri : কিন্তু বেলে যে 'ঘাটা' (লোকসান) বেশি victimএর | তাই ডিমের beamerএর ব্যবস্থা মানবিক দিকটা দেখে |]
12. দিলীপ ঘোষের বাংলাটি বেশ ! হিন্দিমিশ্রিত পুরো ভাষাসংকর |
13. পশ্চিমবঙ্গ সরকারে একটি বিশেষ দপ্তর খোলা হোক যেখানে বিশুদ্ধ বাংলা ভাষা শেখানো হবে |
14. কুনাল ঘোষের sticky wicketএ ব্যাটিং পুরো Jack Hobbs আর Herbert Sutcliffeএর কথা মনে করিয়ে দেয়, আধুনিক কালে Sunil Gavaskarএর |
15. রাজনৈতিক দলের মুখপাত্ররা দারুণ নাচ জানেন, বাকনৃত্যে পটু |
16. রাজনৈতিক সর্বোচ্চ নেতানেত্রীদের মনে রাখা উচিত যে তাঁরা মদমত্ত হয়ে নিজেদের 'larger than life' চিত্রটি যতই প্রক্ষেপণ করুন, শেষে জাহাজ ডুবলে সব চুপসে আদিতে যেমন বামন তেমনি বামন হবেন |
17. দুষ্টলোকের দলবদল ! ঠিক, ঠিক, 'বদলা নয়, বদল চাই |'
18. সদলবলে দলবদল |
19.
Now walking tall,
Tomorrow will be small.
20. পশ্চিমবঙ্গ সরকারের কোন কোন মন্ত্রীর বিশুদ্ধ বাংলা ভাষা শিক্ষা করা আশু কর্তব্য | তাঁদের বৌদ্ধিক উন্নয়নেরও বিশেষ প্রয়োজন | এটি পশ্চিমবঙ্গের ভাবী উন্নয়নের প্রথম পদক্ষেপ হোক |
21. ভাল শুরু হয়েছে, বাংলা ভাষার মধ্যে ক্রমান্বয়ে হিন্দি শব্দের অনুপ্রবেশ, তাও আবার পশ্চিমবঙ্গের বাঙালী মন্ত্রীদের মুখে অহরহ তাঁদের মাতৃভাষার অজ্ঞতাবশত | বাংলা ভাষার বিশেষ প্রশিক্ষণকেন্দ্র সূচিত হোক এঁদের ভাষাসংস্কারসাধনহেতু |
22. সর্ববিদ্যার আধার মা সরস্বতী | (Sarada Devi)
23. ঘনীভূত ভারতবর্ষ, ভারতের শেষ শিলাখণ্ডে | আর.এস.এস.এর একনাথ রানাডের ঐকান্তিক প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত এই বিবেকানন্দ প্রস্তর স্মারক মন্দির | ধ্যানকেন্দ্রে স্বামীজী |
24. যিনি নির্দ্বিধায় প্রণম্য | (Netaji)
25. যুবসম্প্রদায়ের সর্বোৎকৃষ্ট অধিনায়ক ও আদর্শস্থল | (Adolescent Swamiji)
26. বরাহনগর মঠের ত্যাগমূর্তি রামকৃষ্ণ অনুগামীগণ | আজ সে আদর্শ স্তিমিত |
27. একাকী শ্রীরামকৃষ্ণ, অতন্দ্র প্রহরী |
28.
ওজন কমাও মন্ত্রীবর,
তবে ত' সুশ্রী লাগবে |
একা যদি তুমি দশের খাও,
নিরন্ন কি দেশ জাগবে ?
Comment : Sugata Bose @Deepanwita Das : অতি স্থূলকায়, স্থূলকায়া মন্ত্রীদের, জনগণের যন্ত্রীদের, ষঢ়রিপুর বশীভূত ষড়যন্ত্রীদের |
29. নেতানেত্রীকে নিয়ে হইচই আর হুজুগের খেকে শান্তচিত্তে বিদ্যাভ্যাস ও নিঃশব্দে কর্তব্যকর্ম সম্পাদন দেশহিতে অধিক ফলদায়ী |
30. এখন সবাই নীতিশ কুমার |
31. Be positive. Stop polishing the suitcase.
32. Truthfulness is a power that energises. Enjoyment enervates.
33. God has given time for God-realisation.
34. Time spent in contemplation of God is time well spent. It leads to ecstasy, destroys depression.
35. The more stupid the philosophy, the more absurd the theology, the more utopian the ideology, the wider is its general acceptance.
36. প্রক্ষালন প্রকল্প, সাফাই অভিযান নয় |
37.
রাজা আছেন প্রজাতন্ত্রে, নীতি নেই মোটে |
রাজ্য জুড়ে তাই ভ্রষ্ট নেতানেত্রী জোটে ||
নিজকক্ষ যাঁরা কভু নাহি দেন ঝাঁট,
তাঁরাই ঝাঁটাহস্তে করেন রাস্তা পরিপাট ||
38. Too much of self-projection is not good. Governance is not television appearance or online presentation. It requires deeper commitment, skill, knowledge, character and ideological clarity than is in evidence. Silent work without undue publicity is worthwhile. And sycophancy of the Prime Minister must be rooted out. Do not forget this is a democracy where such slavish instincts belonging to an earlier feudal era must not find place anymore. Make not your own self or the projected self of your leader larger than life. The people are intelligent. They can see through such hollowness. So, to work without much ado like the revolutionaries for freedom selflessly did.
39. সরকার পরিবর্তনের পর পরই দেখছি মহাপুরুষদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার ঢল নেমেছে | বলি, এত শ্রদ্ধা রাখি কোথা ?
40. আর একটি কথা | উচ্চারণের শুদ্ধিকরণ |
41. বাংলায় তিনটি স, শ, ষ | কিন্তু ইদানিং উচ্চারণে দেখছি দুটি পলাতক | শুধু বীরদর্পে দন্ত্য স বিদ্যমান | যদি কেউ পলাতক তালব্য শ ও মূর্ধন্য ষ এর হদিস পান, ত' অবশ্যই ভাষা দপ্তরে জানাবেন | ঘরের ছেলে ঘরে ফিরলে সবাই স্বাগত জানাব |
42. তৃণমূলত্যাগী সাংসদদের কী অপূর্ব বোধোদয় হ'ল ৫ই মে'র পর যে তাঁরা এ যাবৎ ভুল দলে ছিলেন ! হঠাৎ কী অসামান্য রাষ্ট্রভক্তির উদয় হ'ল ! ধন্য, ধন্যা এই সকল দেশপ্রেমী ! সকলে শিখুন এঁদের দেখে কেমন করে বিপথে গেলেও একটু হেলেই সুপথে আসা যায় | It is never too late to make amends, never late at all to change track and return from a point of no return to one promising plentiful return if the right cards are played in turn.
43.
ডিমের ডিমাণ্ড হাই |
উড়ছে পথেঘাটে,
পাতে সে আর নাই ||
44. যত দুষ্ট রাজনীতিতে |
45. Ministers should manifest character.
46. BJP leaders must be fluent in Bengali. They must not semi-think in Hindi and introduce Hindi terms into their delivery in the vernacular. Bengalis hold their language dear to their heart and do not see this sort of Hindi intrusion in a kind light. The BJP leaders should also improve their diction and be decent in delivery. Arrogance is not what people like as the ousted Trinamool Congress has to its sorrow discovered. Humility pays. So does the linguistic identity.
47. If BJP has to consolidate its political hold in Bengal, it must see to it that its campaigning here is primarily in Bengali.
48. অবিদ্যার পেছনে ছুটলে অশান্তি ত' অবশ্যম্ভাবী |
49. Is blocking the Red Road to celebrate 'World Yoga Day' with the Prime Minister proper? Your opinion.
50.
চল ভাই,
pose মেরে সব ঝাঁট দিতে যাই |
51.
বামনী হয়ে এত রঙ্গ ?
দেখে নাই কভু বঙ্গ |
এখন বাজে ওই জলতরঙ্গ |
হায়, দিল কত রণে ভঙ্গ !
52.
Encyclopedic crime being unearthed almost every hour. Never seen such corruption in my life. TMC has set a new standard altogether which will be hard to beat.
The last fifteen years will remain a singular instance in anarchy in independent Bengal's history with Bengal's girl heading the movement. Hope Gopal Krishna Gokhale's epic statement, 'What Bengal thinks today, India thinks tomorrow', will not be vindicated, for it would spell anarchy nationally then. At any rate the Bengal of today is not the renascent Bengal of yesterday which the leading Moderate had alluded to thus. So, there is no cause for worry there. But Bengal herself needs to recover from her negative leftist leanings and this criminalisation of politics under the TMC.
53.
এ কেমন মাথা ?
হাত করে অপরাধ,
পা করে অপরাধ,
জিভ করে অপরাধ,
আর মাথা কিছু জানে না ?
54. বিশ্ব যোগ দিবসে লালপথ বন্ধ | যোগের জন্য ইন্দ্রিয়রোধ শুনেছি | যোগহেতু পথরোধ অভিনব |
55. Sycophancy has no place in nation-building. 'Obedience without slavish cringing', as Swamiji put it, is the way for ardent followers whose servile attitude towards leaders puts self-respect to shame.
56. সত্যের অনুগামী সামান্যজন |
57. স্বামীজী চেয়েছিলেন ভারতবর্ষের প্রতিটি গ্রামে রামকৃষ্ণ কেন্দ্র | তাঁর সেই ইচ্ছা পূর্ণ হোক |
58. When we produce Nobel laureates every year from our own soil, I will be convinced India is 'Vikasita Bhārat'.
59. হিন্দুদের আরও বাস্তবে রূপায়ণ প্রয়োজন তাদের শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি | প্রায়ই শুনি সাধারণের মুখে বিজ্ঞের ন্যায় ব্রহ্মবাণী | বলি, খালি পেটে কি ধর্ম হয় নাকি সামান্য ভোগরহিত জীবন সর্বসাধারণ যাপন করতে পারে ? দুটো না হয় ভোগ করল, তাতে বা কি ? ব্রহ্মবাণী যাঁরা ভুরি ভুরি দেন, তাঁরা তা নিজেরা পালন করে ব্রহ্মজ্ঞান লাভ করুন, সমাজ বিশেষ উপকৃত হবে |
60. Shraddhā is that intense aspirational mood seeking perfection.
61. হিন্দুরা ভীতু নয়, সভ্য, তাই সংযত |
62. চেহারা দেখলেই বোঝা যায় দুর্নীতিপরায়ণ, অপরাধপ্রবণ ধূর্ত কিনা |
63. আগামীকাল 'পশ্চিমবঙ্গ দিবস' পালিত হতে চলেছে | এ এক মাহেন্দ্রক্ষণ | পূজ্যপাদ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম |
64. নেতানেত্রীদের নিয়ে অতিশয় মাতামাতি স্বীয় দাসত্বের পরিচায়ক, যথার্থ দেশপ্রেমের চিহ্ন নয় |
65. Publicকে বোকা ভাবা সবচেয়ে বড় বোকামি |
66.
ঢংএর রাজা, ঢংএর রাণী,
তোমায় বাবা সবাই জানি |
67. স্বামীজীর পরেই নেতাজী | এর ধারেকাছে ত' আর কাউকে দেখি না | হয়ত আমারই অজ্ঞানতা | কিন্তু এই মুহূর্তে এমনই মনে হ'ল | ভুল বলে থাকলে ক্ষমাপ্রার্থী | শুধু ভাবটি বুঝুন | তাহলেই পর্যাপ্ত |
68. দেশসেবা কি আলাদা ভাবে করতে হবে ? আত্মোন্নতির মধ্যেই দেশসেবা |
69. নাটক না করেও বক্তৃতা দেওয়া যায় যদি ধমনীতে যথার্থ দেশপ্রেম বয় |
70. যোগ ভাল | চরিত্র হতে শঠতা, লোভ, স্বীয়স্বার্থচরিতার্থতা দূরীকরণ আরও ভাল | কিন্তু হঠযোগের দ্বারা তা ত' হবে না | তাই রাস্তায় শুয়ে পড়ে দেশোদ্ধারের প্রয়াস বিফলকাম হবে | এর প্রচেষ্টা চলচ্চিত্রায়ণের পক্ষে অবশ্যই উত্তম, বাস্তবিক যোগযুক্ত হওয়ার পক্ষে অধম প্রয়াস |
71. হাজার চেষ্টা কর, তবু কেতাবে যা লেখা আছে তাদের, তা শত বুঝিয়েও মাথা থেকে তাড়াতে পারবে না | বৃথা চেষ্টা ত্যাগ করে স্বীয় শক্তি বৃদ্ধি কর | এতেই হিন্দুর কল্যাণ |
72. বিষবীজ থেকে বিষবৃক্ষই তৈরি হয় | বিষবীজ বপন বন্ধ না হলে বিষবৃক্ষ বৃদ্ধি থামবে না, বেড়েই চলবে | দেশের সব উন্নয়নের প্রকল্প কালে বিফলকাম হবে | মূলে কাজ প্রয়োজন, ডালপালায় নয় | নইলে হিন্দু সভ্যতা অচিরেই ধ্বংস হবে, মাত্র সময়ের অপেক্ষা |
73. অর্থ বেশি হলেই দেখি অধিকাংশ ক্ষেত্রে আদর্শচ্যূতি ঘটে |
74. পশ্চিমবঙ্গে হিন্দুর মুক্তিতে মাত্র আনন্দ করলে চলবে না | বাংলাদেশে হিন্দুর দুর্দশার সুরাহা করতে হবে | হিন্দুর বিভাজন করলে চলবে না | বিশ্বজুড়ে হিন্দু এক জাতি, এক প্রাণ | হিন্দুর বিশ্বসংহতি সুদৃঢ় করতে হবে |
75. নেতানেত্রীর বেশি সাজগোজ আপাত দৃষ্টিনন্দন হলেও সুশোভন নয় | ত্যাগই প্রকৃত ভূষণ তাঁর যিনি জননায়ক, জণনায়িকা, যেমন ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদের | অতিরিক্ত দেহবোধের পরিচায়ক নিত্যনতুন বেশভূষা, মানুষকে ভোগের ভুল বার্তা দেয় |
76. আজকে ব্রিটেনের কী হাল ! ভারতের সর্বনাশ করেছিল ত' | এখন কর্মফল পাচ্ছে |
77. মধ্যমেধা ? না, না, একেবারে নিম্নমেধার অবস্থা এখন | সবাই মেধাবী কিনা !
78. If Christianity and Islam are not antithetical to India's Sanātan culture, why is it that they convert Hindus to their fold?
79.
স্বামীজীর 'স্বদেশ মন্ত্র' পড়ুন, বুঝুন ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য ও সারমর্ম কি |
Read Swamiji's 'Svadesh Mantra' and discover what India's heritage and cultural essence are.
80. প্রধান মন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজীকে অনুরোধ করব যেন উনি জনসমাবেশে 'বন্দে মাতরম' জয়ধ্বনি তোলার সময় তার গতিবেগ ক্রমাগত বাড়াতে না থাকেন | অসম্ভব শ্রুতিকটু ও অসংস্কৃত লাগে | ঋষিপ্রতিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দৃষ্ট এই মাতৃমন্ত্র যা অগণিত স্বাধীনতা সংগ্রামীর হৃদয়ের সর্বোচ্চ ধন ছিল, সকল দেশপ্রেমীর আজও আছে, এহেন গতিপ্রতিযোগীতায় তার অবমাননা হয় |
81.
82.
83.
84.
85.
No comments:
Post a Comment