মাতৃভাষা
মাতৃভাষা
●●●●●●●●
কী অদ্ভুত মা ছিলেন আমার ! আমি তাঁর সিকিমাত্র হতে পারিনি, তাঁর নখেরও যোগ্য নই | কোন ছোটবেলায় সব শিখিয়েছিলেন, রাসবিহারী বসু, শ্রীঅরবিন্দ, স্বামীজী, নেতাজী, আর্য-অনার্য, লাল-বাল-পাল, মাস্টারদা, ক্ষুদিরাম, বিনয়-বাদল-দীনেশ, গীতা দত্ত, কুন্দলাল সায়গল, গ্যারী সোবার্স, ইহুদিদের বুদ্ধির কথা, বুদ্ধদেব, শিবাজী, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ডি. এল. রায়., বড়ে গোলাম আলি, বেগম আখতার, বীর সাভারকার, আলাউদ্দীন খাঁ, বিজয় হাজারে, ফ্র্যাঙ্ক ওরেল, থ্রী ডব্লিউ, আরও কত কি | ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, মুসলমান সমাজ, শিয়া-সুন্নি, কারবালা প্রান্তর, আলেক্জান্ডার, ক্লাইভ, সিরাজ-উদ-দৌলাহ, লুতফুন্নিসা, মির জাফর, মোহনলাল, সিপাহী বিদ্রোহ, রামায়ণ, মহাভারত, পিতামহ ভীষ্মের শরশয্যায় ইচ্ছামৃত্যু বরণ, বুদ্ধের চৈতন্যদায়ী চতুর্দৃশ্য, সুজাতার পায়েস খাইয়ে তাঁর কঙ্কালসার দেহ বাঁচানো, চীনের প্রাচীর, হিরোশিমা, নাগাসাকি, দেশভাগের পুর্বে সাম্প্রদায়িক দাঙ্গা, কিভাবে পাড়ার ছেলেরা সব এলাকা পাহাড়া দিত, অভিজাত মুসলমান পরিবারের মেয়েদের রূপলাবণ্য ও সংস্কৃতি, রাজপুতদের বীরত্ব, এ সব অজস্র কথা কোন শৈশবেই শিখেছি মায়ের কাছে গল্পাকারে, সহজ কথোপকথনের মাঝে | বছর চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশের মধ্যেই এত, তাও ত' কত কিছুই ছেড়ে গেলাম |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment